shono
Advertisement
Assembly Elections 2026

নাম না করে ওয়েইসি-হুমায়ুনকে বিঁধলেন মমতা, হাজরায় শুভেন্দুকে পাশে নিয়ে 'সোনার বাংলা' গড়ার ডাক শাহের

হায়দরাবাদ থেকে এসে উত্তেজনা ছড়ানো হচ্ছে। জনতাকে উসকানি দেওয়া হচ্ছে। নাম না করে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি ও 'আম জনতা উন্নয়ন পার্টি'র হুমায়ু কবীরকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Published By: Subhankar PatraPosted: 12:34 PM Apr 02, 2026Updated: 02:17 PM Apr 02, 2026

হায়দরাবাদ থেকে এসে উত্তেজনা ছড়ানো হচ্ছে। জনতাকে উসকানি দেওয়া হচ্ছে। নাম না করে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি ও 'আম জনতা উন্নয়ন পার্টি'র হুমায়ু কবীরকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বাবরি মসজিদ যেখানে ছিল, সেখানেই বানানোর চ্যালেঞ্জও ছুঁড়েছেন তিনি। অন্যদিকে হাজরায় শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র র‍্যালির আগে বিরোধী দলনেতাকে পাশে নিয়ে ফের 'সোনার বাংলা' গড়ার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

Advertisement

মিম প্রধানত হায়দরাবাদের দল। সেই দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। আর 'গদ্দার' বলতে হুমায়ুনের দিকেই তৃণমূল নেত্রীর নিশানা বলেই মনে করা হচ্ছে। 'ছাব্বিশের যুদ্ধে' হুয়ামুন ও ওয়েইসির দল মিম জোট করেছে। 

আজ, বৃহস্পতিবার মুর্শিদাবাদে জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মালদহের গণ্ডগোল নিয়ে মুখ খোলেন তিনি। সেই ঝামেলার পিছনে রয়েছেন ওয়েইসি ও হুমায়ুন, নাম না করেই এমনটাই বললেন তিনি। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তিনি বলেন, "হায়দরাবাদ থেকে এসে উত্তেজনা ছড়াল। অন্যদিকে বিজেপি ক'টা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করল। রাস্তা অবরোধ করা হল। বিচারকদের ঘেরাও করল। ফলাফলটা কী হল?” উল্লেখ্য, মিম প্রধানত হায়দরাবাদের দল। সেই দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। আর 'গদ্দার' বলতে হুমায়ুনের দিকেই তৃণমূল নেত্রীর নিশানা বলেই মনে করা হচ্ছে। 'ছাব্বিশের যুদ্ধে' হুয়ামুন ও ওয়েইসির দল মিম জোট করেছে। 

অন্যদিকে, এ দিন হাজরায় শুভেন্দুর মনোনয়পত্র উপলক্ষ্যে শহরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। র‍্যালির আগে হাজরায় সভা করেন তিনি। সেখানে শুভেন্দুকে পাশে নিয়ে ফের সোনার বাংলা ডাক দেন শাহ। তিনি বলেন, "তৃণমূলকে এবার ক্ষমতা থেকে সরাবে বাংলার মানুষ। সরকার গঠনের পর বিজেপি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সোনার বাংলা গঠন করবে।" বাংলায় পরিবর্তন অণির্বায বলে দাবি করেছেন শাহ। সঙ্গে ১৫ দিন বাংলায় থাকার কথা বলেছেন অমিত শাহ। বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement