shono
Advertisement
West Bengal Assembly Election Result 2026

শুভেন্দুর শপথের আগেই বড় খবর, বাংলার কোটি কোটির বকেয়া মঞ্জুর কেন্দ্রের

আজ, শনিবার বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ। বাংলায় এবার ডবল ইঞ্জিন সরকার। নতুন সরকার গঠনের আগেই বড় বার্তা এল দিল্লি থেকে। জল জীবন মিশন প্রকল্পের ২,৭০০ কোটি টাকা কেন্দ্র থেকে পেতে চলেছে বাংলার নতুন বিজেপি সরকার।
Published By: Suhrid DasPosted: 10:09 AM May 09, 2026Updated: 10:09 AM May 09, 2026

আজ, শনিবার বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ। বাংলায় এবার ডবল ইঞ্জিন সরকার। নতুন সরকার গঠনের আগেই বড় বার্তা এল দিল্লি থেকে। জল জীবন মিশন প্রকল্পের ২,৭০০ কোটি টাকা কেন্দ্র থেকে পেতে চলেছে বাংলার নতুন বিজেপি সরকার। তৃণমূল সরকারের আমল থেকেই এই প্রকল্পের টাকা আটকেছিল বলে খবর। কেন্দ্রীয় প্রকল্পের টাকা আসার বার্তা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

নবান্ন সূত্রে খবর, এই বিষয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে বৈঠকে হয়েছে রাজ্যের। সেখানে এই প্রকল্পে রাজ্যের বরাদ্দ, কত টাকা এখনও পর্যন্ত মিলেছে, কতটা কাজ হয়েছে, এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই সংক্রান্ত একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মউ স্বাক্ষরিত হবে। তারপরই এই খাতে ২৭০০ কোটি টাকা পাবে রাজ্য। জানা গিয়েছে, কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের সচিব ভি এল কান্থা রাও-এর সঙ্গে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিবের এই বৈঠক হয়েছে।

প্রসঙ্গত, গত দুই বছর ধরে বাংলার জন্য জল জীবন মিশন প্রকল্পের টাকা বরাদ্দ করেনি কেন্দ্র। একাধিক জায়গায় কাজও থমকে রয়েছে। কবে সেই টাকা মঞ্জুর করা হবে, সেই প্রশ্ন উঠেছে। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর বাংলায় নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। আজ, শনিবার ব্রিগেড ময়দানে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ। সেই সরকার গঠনের আগে কেন্দ্রীয় সরকারের কোষাগারের মুখ খুলে দিল। 

এদিন সকাল থেকেই দেখা যাচ্ছে ব্রিগেডমুখী জনগণ। ধর্মতলা এসে দাঁড়াচ্ছে একের পর এক বাস। দলে দলে ময়দানে পৌঁছে যাচ্ছেন বিজেপির কর্মী-সমর্থকরা। ব্রিগেডে কড়া নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে। চার হাজার পুলিশ নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন। এছাড়াও বিজেপিশাসিত ১৬ রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement