shono
Advertisement
WB 2nd Phase Election 2026

নবদ্বীপে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা! 'ওঁত পেতে ছিল', কাদের বিরুদ্ধে অভিযোগ?

অভিযোগ, বিজেপি প্রার্থী বাড়িতে ঢুকতেই তাঁর বাড়ির বাইরে জমায়েত করেন তৃণমূল সমর্থকরা। এরপরই বিজেপি প্রার্থীকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকেন তাঁরা। পরপর বাড়ির গেটে লাথি, গেট ভাঙচুর করা হয় বলেও অভিযোগ।
Published By: Arpita MondalPosted: 04:53 PM Apr 29, 2026Updated: 05:59 PM Apr 29, 2026

দ্বিতীয় দফা ভোটের (WB 2nd Phase Election 2026) দিন তুমুল উত্তেজনা নবদ্বীপে (Nabadwip)। বুধবার ভরদপুরে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি প্রার্থী বাড়িতে ঢুকতেই তাঁর বাড়ির বাইরে জমায়েত করেন তৃণমূল সমর্থকরা। এরপরই বিজেপি প্রার্থীকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকেন তাঁরা। পরপর বাড়ির গেটে লাথি, গেট ভাঙচুর করা হয় বলেও অভিযোগ।

Advertisement

বুধবার দুপুর দুটো নাগাদ এলাকার ভোটকেন্দ্রগুলি পরিদর্শনের পর বাড়িতে ফেরেন নবদ্বীপের বিজেপি প্রার্থী স্মৃতিশেখর গোস্বামী। অভিযোগ, তিনি বাড়িতে ঢোকার পরই বেশ কিছু দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায়। বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে বলে দাবি করেন বিজেপি প্রার্থী। এমনকী তাঁর কাছে গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে বলে জানান স্মৃতিশেখর গোস্বামী। বিজেপি প্রার্থীর অভিযোগ, "হামলাকারী সবাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। ওঁত পেতে ছিল, কখন আমি বাড়িতে ঢুকবো। তবে হামলা হওয়ার সঙ্গে সঙ্গেই নবদ্বীপ থানায় ফোন করি। ভারপ্রাপ্ত আধিকারিক তখনই কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেয় আমার বাড়িতে।"

বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দিলেও বাড়ির ১০০ মিটারে অবৈধ জমায়েত ছিল বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী। জমায়েত হঠাতে এলাকায় মোতায়েন ছিল বাহিনী। যদিও বিজেপি প্রার্থী আরও বলেন, "নবদ্বীপ বিধানসভা এলাকায় দু'একটি বিক্ষিপ্ত গণ্ডগোল হলেও সুষ্ঠু ও নির্বাচন কমিশনের রীতি মেনেই চলছে ভোট।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement