shono
Advertisement
Bengal Election 2026

প্রচার মিছিল ঘিরে তৃণমূল-বিজেপি ধুন্ধুমার! দু'পক্ষের জখম ১০, উত্তেজনা পুরশুড়ায়

বিজেপির প্রচার মিছিল ঘিরে উত্তপ্ত হুগলির পুরশুড়া! বিজেপির মিছিলে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ। বাঁশ, মাঠি নিয়ে বেধড়ক মারধর করা হয়! বিজেপির তরফ থেকে হামলা চালানো হয়েছে বলে পালটা অভিযোগ রাজ্যের শাসক দলের। ঘটনা ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
Published By: Suhrid DasPosted: 05:26 PM Apr 10, 2026Updated: 06:22 PM Apr 10, 2026

বিজেপির প্রচার মিছিল ঘিরে উত্তপ্ত হুগলির পুরশুড়া! বিজেপির মিছিলে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ। বাঁশ, মাঠি নিয়ে বেধড়ক মারধর করা হয়! বিজেপির তরফ থেকে হামলা চালানো হয়েছে বলে পালটা অভিযোগ রাজ্যের শাসক দলের। ঘটনা ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। হামলার ঘটনায় দু'পক্ষের ১০ জন জখম হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর।

Advertisement

আরামবাগের পুরশুড়ায় বিজেপি, তৃণমূল-সহ অন্যান্য দলের প্রার্থীরা জোর প্রচার চালাচ্ছেন। মিছিল, সভার পাশাপাশি বাড় বাড়ি গিয়ে জনসংযোগও করছেন প্রার্থীরা। আজ, শুক্রবার পুরশুড়ার কেলেপাড়ায় বিজেপি প্রার্থী বিমান ঘোষকে নিয়ে কর্মী-সমর্থকরা প্রচার করছিলেন। তৃণমূলের কেলেপাড়া পঞ্চায়েতের উপপ্রধান শ্রীকান্ত মালিকের বাড়ির সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় তীব্র গালিগালাজ করা হয়! ওই ঘটনার প্রতিবাদ করেন বিজেপি কর্মী-সমর্থকরা।

এরপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। গালিগালাজ কেন করা হচ্ছে, সেই প্রতিবাদ করতেই তৃণমূলের লোকজন হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূলের তরফে পালটা হামলা অভিযোগ আনা হয়েছে। বিজেপির লোকজন লাঠি, ইঁট, রড নিয়ে হামলা চালায়! তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী বিমান ঘোষ নিজে দাঁড়িয়ে থেকে এই হামলার নেতৃত্ব দিয়েছেন। বাড়ির মহিলাদেরও মারধর করা হয়েছে! যদিও বিজেপির দাবি, শান্তিপূর্ণ প্রচার মিছিল চলার সময় তৃণমূল হামলা চালিয়েছে। তাঁদের মহিলা কর্মী-সমর্থকদের উপর হামলা হয়েছে।

ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। দু'পক্ষের কমপক্ষে ১০ জন কমবেশি জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজেপি প্রার্থী বিমান ঘোষ বলেন, "এটাই তৃণমূলের নোংরা কালচার। সাধারণ মানুষ ওদের সঙ্গে নেই।" তৃণমূল প্রার্থী পার্থ হাজারি বলেন, "বিজেপি বুঝে গিয়েছে ওরা হারছে। তাই এলাকা অশান্ত করতে চাইছে।" পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে এলাকায় চাপা আতঙ্ক রয়েছে সাধারণ মানুষের মধ্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement