shono
Advertisement

Breaking News

Bengal Election 2026

বিজেপির 'অসভ্যতা', প্রচার বন্ধ করে শিলিগুড়িতে প্রতীকী অবস্থানে তৃণমূল প্রার্থী গৌতম দেব

শিলিগুড়িতে রাতের অন্ধকারে তৃণমূলের সমস্ত ব্যানার, ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তাতেই ক্ষুব্ধ প্রার্থী।
Published By: Sucheta SenguptaPosted: 02:23 PM Apr 06, 2026Updated: 03:52 PM Apr 06, 2026

ভোটের (Bengal Election 2026) মুখে শিলিগুড়িতে তৃণমূল-বিজেপির মধ্যে চাপা উত্তেজনা এবার প্রকাশ্যে। রাতের অন্ধকারে তৃণমূল প্রার্থীর ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে বিজেপিকে 'অসভ্য' তকমা দিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন হেভিওয়েট প্রার্থী গৌতম দেব। সোমবার প্রচার বন্ধ রেখে শহরে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানে বসেন। সঙ্গে দলের সদস্যরা। এদিনই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়িতে প্রচারসূচি রয়েছে। তার আগে গৌতম দেবের অবস্থান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বিজেপির বিরুদ্ধে তিনি আবারও কমিশনে অভিযোগ দায়ের করতে চলেছেন। ভোটের আগে এই ঘটনায় উত্তপ্ত শিলিগুড়ি শহর।

Advertisement

শিলিগুড়ি শহরে গান্ধীমূর্তির পাদদেশে প্রতীকী অবস্থানে গৌতম দেব। নিজস্ব ছবি

শিলিগুড়িতে গৌতম দেবের পোস্টার নষ্টের ঘটনা ঘটছে গত কয়েকদিন ধরেই। অভিযোগ, অন্ধকারে কেউ বা কারা বারবারই তৃণমূল প্রার্থীর পোস্টার, ব্যানার ছিড়ে ফেলা হচ্ছে। কখনও হোর্ডিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখের উপর নরেন্দ্র মোদি বা অমিত শাহের মুখ সাঁটা হচ্ছে। তৃণমূলের অভিযোগ, এসব বিজেপির কাজ। তৃণমূলের প্রচারে বাধা দিতে এসব করা হচ্ছে। গৌতম দেব সোমবার অবস্থান বিক্ষোভ থেকে আরও অভিযোগ করেন, "টাকা দিয়ে লোক এনে এইসব কাজ করছে বিজেপি। কিন্তু এটা শিলিগুড়ির রাজনৈতিক সংস্কৃতি নয়। গোটা শহর প্রায় গেরুয়া রং করেছে। যেখানে-সেখানে লেখা - ওম! এটা তো একটা ধর্মীয় শব্দ। তাকে রাজনীতির ময়দানে কেন ব্যবহার করছে বিজেপি? এটাই তো মেরুকরণের রাজনীতি।''

তৃণমূল বা গৌতম দেবের এহেন অভিযোগের পালটা দিয়ে বিজেপি প্রার্থী শংকর ঘোষের অভিযোগ, প্রচারে তাঁদের ব্যানার, ফেস্টুন ছেঁড়া হচ্ছে। প্রচারে বাধা পাচ্ছেন তাঁরাই। শংকর ঘোষের চ্যালেঞ্জ, এভাবে পিছন থেকে নয়, ভোটের ময়দানে লড়াই হোক। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement