shono
Advertisement
West Bengal Assembly Election

কবে থেকে কাজ শুরু ট্রাইব্যুনালের? জোকায় পরিকাঠামো ঘুরে দেখে কী বলছেন বিচারপতিরা

গত ২৮ ফেব্রুয়রি এসআইআরে চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকায় প্রায় ৬০ লাখ ভোটারের নাম বিচারাধীন তালিকায় ছিল। এরপর ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ হয়। সবমিলিয়ে তালিকা থেকে প্রায় ৯১ লাখ ভোটারের নাম বাদ পড়েছে।
Published By: Kousik SinhaPosted: 06:14 PM Apr 12, 2026Updated: 09:08 PM Apr 12, 2026

প্রথম দফার ভোটের বাকি আর কয়েকটা দিন! কিন্তু ভোটের আগে কয়েক লক্ষ মানুষের ভোটাধিকার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। নিয়মমাফিক ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বাদের তালিকায় থাকা একাধিক ব্যক্তির ভবিষ্যৎ কী তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সোমবারেই এই বিষয়ে চূড়ান্ত নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। কিন্তু তার আগেই বিচারবিভাগীয় স্তরে ট্রাইব্যুনাল নিয়ে তৈরি হল জোর তৎপরতা। জোকায় ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন’ প্রতিষ্ঠানে বসবে ট্রাইব্যুনাল।  আজ, রবিবার সেখানকার পরিকাঠামো ঘুরে দেখলেন বিচারপতিরা। জানা গিয়েছে, সোমবার থেকেই ট্রাইব্যুনালের কাজ শুরু হচ্ছে। ট্রাইব্যুনালের ১৯টি মধ্যে বেশিরভাগ বেঞ্চই বসছে।

Advertisement

জোকায় ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন’ প্রতিষ্ঠানে বসবে ট্রাইব্যুনাল।  আজ, রবিবার সেখানকার পরিকাঠামো ঘুরে দেখলেন বিচারপতিরা।

গত ২৮ ফেব্রুয়রি এসআইআরে চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকায় প্রায় ৬০ লাখ ভোটারের নাম বিচারাধীন তালিকায় ছিল। এরপর ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ হয়। সবমিলিয়ে তালিকা থেকে প্রায় ৯১ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। এদিকে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল ভোট রয়েছে বাংলায়। ফলে কমিশনের নিয়ম মোতাবেক, প্রথম এবং দ্বিতীয় দফার ভোটের আগে 'ফ্রিজ' করে দেওয়া হয়েছে ভোটার তালিকা। এই ওরিস্থিতিতে যাঁদের নাম বাদ পড়ছে, তাঁদের আবেদন ট্রাইব্যুনাল খতিয়ে দেখবে। এখানেই প্রশ্ন উঠছে, ট্রাইবুনাল যদি কারও নাম বৈধ বলে ঘোষণা করে, তবে কি তাঁরা এই বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন?

ইতিমধ্যে এই বিষয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী বিচার চাইতে ফের আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। এই প্রেক্ষাপটে সোমবার এই বিষয়ে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সেদিকেই নজর রয়েছে। বিশেষ করে ট্রাইব্যুনাল যাঁদের 'যোগ্য' বলে মনে করবে, তাঁরা এবার ভোট দিতে পারবে কিনা সেদিকেই নজর সবার। বলে রাখা প্রয়োজন, ট্রাইব্যুনালের কাজ নিয়ে গত শুনানিতেই একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই মতো কমিটি গঠনের কাজও হয়ে গিয়েছে। এবার শুধু ট্রাইব্যুনালের কাজ শুরু হওয়ার অপেক্ষা।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement