shono
Advertisement

১২ বছরেই পিতৃত্ব! দেশের কনিষ্ঠতম বাবা হচ্ছে কোচির কিশোর?

এর আগে ১৩ বছরের কিশোরীর মা হওয়ার ঘটনায় শোরগোল পড়েছিল৷ The post ১২ বছরেই পিতৃত্ব! দেশের কনিষ্ঠতম বাবা হচ্ছে কোচির কিশোর? appeared first on Sangbad Pratidin.
Posted: 11:52 AM Mar 23, 2017Updated: 05:34 PM Dec 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে বয়সে খেলে বেড়ানোর কথা, সে বয়সেই বাবা হতে চলেছে কোচির এক কিশোর৷ অবাক হলেও এ কাণ্ডই বাস্তব হতে চলেছে৷ সম্প্রতি এক ডিএনএ পরীক্ষার ফলাফলে যা জানা যাচ্ছে, তাতে এই কিশোরই সম্ভবত হতে চলেছে দেশের কনিষ্ঠতম বাবা৷

Advertisement

চণ্ডীগড় বিমানবন্দর হোক শহিদ ভগৎ সিংয়ের নামে, উঠল দাবি ]

এর আগে ১৩ বছরের কিশোরীর মা হওয়ার ঘটনায় শোরগোল পড়েছিল৷ এই কিশোর যেন তাকেও ছাপিয়ে গেল৷ ঘটনা গতবছর নভেম্বর মাসের৷ এক ১৭ বছরের কিশোরী বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেয়৷ কিন্তু প্রশ্ন ওঠে, সে সন্তানের বাবাকে নিয়ে৷ অভিযোগ ছিল, কিশোরীর এক অল্পবয়সি আত্মীয়ের ঔরসেই জন্ম নিয়েছে ওই সন্তান৷ এরপরই ডিএনএ পরীক্ষা করা হয়৷ চার মাসের শিশুকন্যার সঙ্গে ১২ বছরের কিশোরের ডিএনএ-এর মিল পাওয়া যায়৷ তারপরই ওই কিশোরই যে শিশুকন্যার বাবা তা নিয়ে সমস্ত সংশয় মিটে যায়৷

[ শ্রীজাতকে ত্রিশূল দিয়ে ‘সংহার’ করলে মিলবে ৫ লক্ষ, ঘোষণা ফেসবুকে ]

বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষই প্রথম পুরো বিষয়টি পুলিশের নজরে আসে৷ এক নাবালিকা মা হতে চলেছে দেখেই পুলিশকে জানিয়ে রাখা হয়৷ সেইমতোই এগোয় তদন্ত৷ তার ফলেই এই বছর বারোর কিশোরের কথা জানা যায়৷ নাবালিকা যে তার কারণেই গর্ভবতী হয়েছে তাও জানতে পারে পুলিশ৷ নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হয়৷ সেখানেই একই তথ্য উঠে আসে৷ যেহেতু মা ও বাবা দুজনেই নাবালক, তাই পসকো ( প্রোটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেস্কুয়াল অফেন্সেস অ্যাক্ট) আইনের আওতায় একটি মামলা রুজু করা হয়েছে৷ জুভেনাইল জাস্টিস বোর্ডেই চলবে এ মামলার শুনানি৷

‘পড়ার খরচ জোগাড় হয়নি’, মুসলিম ছাত্রীর চিঠি পেয়ে কী করলেন মোদি? ]

The post ১২ বছরেই পিতৃত্ব! দেশের কনিষ্ঠতম বাবা হচ্ছে কোচির কিশোর? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার