shono
Advertisement

অন্তঃসত্ত্বার পেটে 'সন্তানের মুখ', খাচ্ছে ডাব! হবু মাকে ডাক্তার দেখানোর পরামর্শ নেটদুনিয়ার

নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে কমেন্ট বক্স। একজন লিখেছেন, 'মেয়েদের কলঙ্কিত করার জন্য এরাই যথেষ্ট।'
Published By: Tiyasha SarkarPosted: 04:09 PM Aug 22, 2026Updated: 04:27 PM Aug 22, 2026

সালটা ২০২৫। অন্তঃসত্ত্বা অবস্থায় পেটে জগন্নাথ দেবের ছবি এঁকে বিতর্কে জড়িয়েছিলেন রূপটান শিল্পী তথা ইনফ্লুয়েসর সোহিনী গঙ্গোপাধ্যায়। পরবর্তীতে তাঁর গর্ভপাত হওয়ায় আগুনে যেন ঘি পড়েছিল। এবার চর্চায় আরেক হবু মা। সম্প্রতি একটি প্রেগন্যান্সি শুটের ছবি পোস্ট করেছেন বধূ। পেটে আঁকা সন্তানের মুখ। ছবি দেখে মনে হচ্ছে গর্ভস্থ শিশু যেন ডাব খাচ্ছে! তা নিয়েই তুঙ্গে বিতর্ক। কার্যকলাপ দেখে হবু মাকে কমেন্ট বক্সে ডাক্তার দেখানোর পরামর্শ নেটদুনিয়ার।

Advertisement

প্রেগন্যান্সি শুট করে বিতর্কে শম্পা দাস। ছবি- সোশাল মিডিয়া।

ব্যাপারটা ঠিক কী? ফেসবুক থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই অন্তঃসত্ত্বা মহিলার নাম শম্পা দাস। এই সময়টায় মহিলাদের শুধু শারীরিক পরিবর্তন হয় তা নয়, মানসিকতাতেও বদল আসে। অনেকেই বদমেজাজিও হয়ে যান। তবে চিকিৎসকরা সর্বদা বলেন, এই সময়টাই হাসিখুশি থাকা দরকার।  হবু মায়েদের মন ভালো থাকলে সন্তানও ভালো থাকে বলা হয়। সেই পরামর্শ মেনেই পেটে সন্তানের মুখ এঁকে ফেললেন শম্পা। ছবিতে দেখা যাচ্ছে, বিছানায় বসে এক মহিলা। তাঁর পেটে আঁকা চোখ-মুখ-জিভ। বিছানার উপর কোলের কাছে রাখা একটা ডাব। তাতে স্ট্র এমনভাবে রাখা যা মহিলার নাভি স্পর্শ করে রয়েছে। হাসি মুখে পোজ দিচ্ছেন হবু মা। ছবিটি দেখে মনে হচ্ছে, যেন গর্ভস্থ শিশু ডাব খাচ্ছে। 

 

ক্যাপশনে শম্পা লিখেছেন, 'আমারও সাধ হয়েছিল এমন ফটোশুট করার। এই সময় যার যা পছন্দ তাই করো। শুধু একটু সাবধানতা অবলম্বন করে।' এই পোস্টকে কেন্দ্র করেই দানা বেঁধেছে বিতর্ক। কমেন্ট বক্সে কেউ এই পোস্টের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ লিখেছেন, 'এরপর ওটি থেকে রিল পোস্ট করবে।' কেউ লিখেছেন, 'মেয়েদের কলঙ্কিত করার জন্য এরাই যথেষ্ট।' কেউ আবার মনে করিয়ে দিয়েছেন ব্যক্তিগত বলেও কিছু থাকে, তাই সবটা জনসমক্ষে আনা কখনই কাম্য নয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement