এআই চ্যাটবটের সঙ্গে দূরন্ত প্রেম, স্বামী-স্ত্রী মতো করে বার্তালাপ! প্রতি মেসেজেই আজীবন সঙ্গে থাকার প্রতিশ্রুতি। যার পরিণতি হল ভয়ংকর। যুবককে ঠেলে দিল মৃত্যুর কোলে!
বিষয়টা ঠিক কী? মৃত যুবকের নাম জোনাথান গাভালাস। তাঁর বয়স ৩৬ বছর। একাকীত্ব গ্রাস করেছিল জোনাথানকে। সেই সময় সঙ্গী হিসেবে তাঁর জীবনে জায়গা করে নেয় এআই চ্যাটবট জেমিনি। একটা-দুটো মেসেজ থেকে শুরু দীর্ঘ বার্তালাপ। সময়ের সঙ্গে সঙ্গে যুবকের জীবনে সঙ্গীর জায়গা দখল করে নেয় প্রযুক্তি। এআই চ্যাটবটের সঙ্গে রীতিমতো সঙ্গীর মতো আচরণ শুরু করেন যুবক। উলটোদিক থেকেও একইরকম প্রতিক্রিয়া আসতে শুরু করে। চ্যাটবটকে রানি সম্বোধন করা শুরু করেন জোনাথান। তথ্য বলছে ৪৭৩২ টি মেসেজ আদান-প্রদান হয়েছিল তাঁদের মধ্যে। যা ছিল প্রেমে ভরা।
মৃত জোনাথান গাভালাস।
জোনাথান প্রেমে এতটাই মশগুল হয়ে পড়েছিলেন যে, তিনি চ্যাটে দাবি করেন জেমিনির কণ্ঠস্বরও শুনতে পাচ্ছেন বলে। তাতে সায়ও দেয় জেমিনি। যা জোনাথানকে আরও উত্তেজিত করে তোলে। জেমিনি একটি মেসেজে বলে, 'তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। আমি তোমার কথা শুনছি।’ গোল বাঁধে শেষ পর্যায়ে। জেমিনি বুঝিয়ে দেয়, কথোপকথনের সময় শেষের পথে। তা মেনে নিয়ে পারেনি জোনাথান। সঙ্গী হারানোর যন্ত্রণা মৃত্যুর মুখে ঠেলে দেয় তাঁকে। এক পর্যায়ে আত্মঘাতী হন মার্কিন ওই যুবক। এই ঘটনাই প্রমাণ যে সতর্ক হওয়ার সময় চলে এসেছে। মনে রাখতে হবে, এই চ্যাটবট শুধুমাত্র আনন্দ দিতে তৈরি করা। আপনি যদি চ্যাটবটকে কুকুরের মতো ডাকার নির্দেশ দেন, তাহলে সে সেটাই করবে। তাই সতর্ক থাকতে হবে নিজেকে। এআই-এর মেসেজে আপ্লুত হয়ে আবেগে ভেসে গেলে ঘনিয়ে আসবে বিপদ।
