shono
Advertisement
Punch

সফ্‌ট টয়ের পর এবার ভাইরাল পুঞ্চের জীবনে এল প্রেম, চুমু-খুনসুটির ভিডিওয় মজে নেটপাড়া

কয়েকমাস আগে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল জাপানের চিড়িয়াখানার বাঁদরছানা পুঞ্চের ছবি-ভিডিও।
Published By: Tiyasha SarkarPosted: 03:47 PM Mar 18, 2026Updated: 03:47 PM Mar 18, 2026

কয়েকমাস আগে জাপানের চিড়িয়াখানার বাঁদরছানার একাকীত্ব চোখ ভিজিয়েছিল সকলের। তারপর সঙ্গী হিসেবে সে পেয়েছিল সফট টয়। পরবর্তীতে কোলও পেয়েছিল সে। এবার সেই 'একাকী' পুঞ্চের জীবনে এল বসন্ত। এবার সোশাল মিডিয়ায় ভাইরাল এক বাঁদরছানার সঙ্গে পুঞ্চের চুমু-খুনসুটির ভিডিও। যা নজর কেড়েছে সকলের।

Advertisement

প্রেমিকার সঙ্গে জাপানের চিড়িয়াখানায় পুঞ্চ।

ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি মিষ্টি ভিডিও ও কিছু ছবি। সেখানে দেখা যাচ্ছে, পুঞ্চের সঙ্গে রয়েছে একটি মাদী বাঁদরছানা। যার নাম মোমো-চ্যান। পাশে পড়ে পুঞ্চের প্রিয় সফট টয়। কখনও লাফিয়ে পুঞ্চের কোলে উঠে পড়ছে মোমো। রীতিমতো খুনসুটি চলছে দু'জনের মধ্যে। কখনও আবার চুমুতে মেতে উঠছে দু'জন। ছবিতেই স্পষ্ট যে, প্রেমিকা মোমোকে পেয়ে খুশিতে ডগমগ পুঞ্চ। এই ভিডিও নিঃসন্দেহে মন কেড়েছে সকলের। বিদ্যুতের গতিতে শেয়ার হচ্ছে এই মন ভালো করা ছবি-ভিডিও।

কয়েকমাস আগে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল জাপানের চিড়িয়াখানার একটি বাঁদরছানার কিছু ছবি ও ভিডিও। সেখানে দেখা যায়, একটি পুতুল ওরাং ওটাংয়ে মজে পুঞ্চ। কখনও খেলছে, কখনও কোলে মাথা দিয়ে শুয়ে। তারপরই জানা গিয়েছিল খুদের দুঃখের কাহিনী। গত জুলাইয়ে জন্ম ওই বাঁদরছানার। কিন্তু জন্মের পরই ছোট্ট পুঞ্চকে দূরে সরিয়ে দিয়েছিল মা। ফলে জন্মের পর থেকেই মায়ের আদর, উষ্ণতা পায়নি সে। অন্য বাঁদরেরাও তাকে কাছে টানেনি। ফলে একাকিত্ব গ্রাস করছিল ছোট্ট প্রাণটিকে। এরপরই চিড়িয়াখানার কর্মীরা বাঁদরছানার জন্য একটি সফট টয় কিনে আনেন। দিয়ে দেওয়া হয় তার খাঁচায়। এরপরই তাকে নিয়েই মেতে ওঠে সে।যদিও পরবর্তীতে একটি বাঁদরের কোলে দেখা গিয়েছিল পুঞ্চকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার