shono
Advertisement
Snowboarding

কাশ্মীরের বরফে শাড়ি পরে স্নোবোর্ডিং! বাজিমাত দুই তরুণীর, ভাইরাল ভিডিও

সোশাল মিডিয়ায় ভাইরাল দুই তরুণীর ভিডিও। যা দেখে মুগ্ধ নেটপাড়া।
Published By: Sayani SenPosted: 04:52 PM Mar 09, 2026Updated: 04:52 PM Mar 09, 2026

বহু তরুণীর কাছে শাড়ি পরা মানে হাজার ঝক্কি। পাশ্চাত্যের পোশাকের প্রতি যেন ক্রমশ বাড়ছে ঝোঁক। অথচ সেই শাড়ি পরেই স্নোবোর্ডিং করে তাক লাগালেন দুই তরুণী। সোশাল মিডিয়ায় ভাইরাল তাঁদের ভিডিও। যা দেখে মুগ্ধ নেটপাড়া।

Advertisement

ওই দুই তরুণীর মধ্যে একজন উর্মিলা। তিনি নভি মুম্বইয়ের বাসিন্দা। ছোটবেলা থেকে স্কেটিংই তাঁর একমাত্র ধ্যানজ্ঞান। ভিডিওতে দেখতে পাওয়া আরেক তরুণী উর্মিলার বিদেশিনী বান্ধবী লিন্ডা। পর্বতারোহণ নেশা তাঁর। রোমাঞ্চের টানে হিমালয় থেকে আল্পসে দৌড়ে গিয়েছেন তিনি। দু'জনে স্থির করেন বরফে মোড়া কাশ্মীরের গুলমার্গে শাড়ি করে স্কেটিং করে সকলকে তাক লাগিয়ে দেবেন। আর ড্রোনের মাধ্যমে তা ক্যামেরাবন্দি করবেন।

যেমন ভাবনা, তেমন কাজ। স্নোবোর্ডিং করে ভিডিও করলেন দু'জনে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, প্রথমে তাঁরা একে অপরের শাড়ি ঠিক করে দিচ্ছেন। উর্মিলার পরনে সিক্যুইনের কাজ করা লাল শিফন। আর লিন্ডা পরেছিলেন বেশ ভারী জরির শাড়ি। পরছেন গয়নাগাটিও। তারপর বরফের বুক চিড়ে এগিয়ে চলা। পদে পদে যেন বিপদের চোখরাঙানি। তা-ও দমে যাননি তাঁরা। কিছু করে দেখানোর নেশায় ক্রমশ এগিয়ে চলা। তার ফলস্বরূপ ব্যাপক জনপ্রিয়তা পেলেন দু'জনে। সোশাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে উর্মিলা লেখেন, 'শাড়ি নট সরি।'

দুই তরুণীকে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, ইচ্ছাশক্তির থাকলে যে সব অসম্ভবই সম্ভব হয়, তা প্রমাণ করে দিয়েছেন দু'জনে। আবার কেউ লিখছেন, যাঁরা শাড়ি দেখলে নাক সিঁটকোন, তাঁদের মুখে নাকি ঝামা ঘষে দিয়েছেন উর্মিলা এবং লিন্ডা। তবে ওই দুই তরুণী শাড়ি পরে কাউকে জবাব দিতে চেয়েছেন কিনা, তা স্পষ্ট নয়। তবে নিজেরা ব্য়তিক্রমী কিছু করতে চেয়েছিলেন তা সাফ জানিয়েছেন। তাঁদের ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এখন নেটপাড়ায় জোর শোরগোল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement