shono
Advertisement
Video Viral

'বিয়ের জন্য চাপ দিচ্ছিল পরিবার', নেড়া হয়ে প্রতিবাদ তরুণীর! ভাইরাল নারীর অধিকারে গর্জে ওঠা ভিডিও

কেবল নিজে পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করে ক্ষান্ত দেননি তরুণী। তাঁর মতো অন্যদের বার্তা দিয়েছেন।
Published By: Kishore GhoshPosted: 08:23 PM Mar 10, 2026Updated: 08:38 PM Mar 10, 2026

গোটা পথিবীর মতোই ভারতেও ঝকমারি করে নারী দিবস পালিত হয়, কিন্তু মেয়েদের অধিকারের প্রশ্নে নেমে আসে অন্ধকার! বাল্যবিবাহ থেকে পণপ্রথা---লিঙ্গ বৈষম্যের হাজার ঘটনা দেখা যায় দৈনিক সংবাদপত্রে। প্রতিকুল এই আবহে অভিনব প্রতিবাদ করে সোশাল মিডিয়ায় ভাইরাল হলেন এক তরুণী। পড়াশোনা, কেরিয়ারের স্বপ্ন দেখা ওই তরুণীকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করেন পরিবারের লোকেরা। প্রতিবাদে মাথা মুড়িয়ে ফেললেন তিনি।

Advertisement

সম্প্রতি ‘কাজলস_মুভ_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা গিয়েছে, মাথায় টুপি পরা তরুণীকে। এক সময় টুপি খুলে ফেলেন তিনি। দেখা যায় চুল কেটে ফেলেছেন। এর পরেই আগুনের ফুলকির মতো বার্তা দেন তরুণী---মেয়েরা স্বপ্ন দেখলে সেই স্বপ্ন পূরণের সুযোগ দিতে হয়। পারিপার্শ্বিক চাপে কখনও নিজের জীবনকে ধ্বংসের পথে ঠেলে দেবেন না।

রীতিমতো রাগের ভঙ্গিতে তরুণী বলেন, ‘‘আমি বিয়ে করতে চাইছি না। তবুও আমায় জোর করা হচ্ছে। আমি মাথ মুড়িয়ে ফেলেছি। তা নিয়েও সকলের প্রশ্ন। বাঁকা নজরে লোকজন তাকাচ্ছেন। কোনও পুরুষ একই কাজ করলে তাঁকে তো এত প্রশ্ন করা হয় না। আমার কোনও ইচ্ছা ছিল না চুল কাটানোর। লম্বা চুল বড়ই প্রিয় ছিল আমার। বিয়ে করার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে কাটতে বাধ্য হয়েছি।’’

কেবল নিজে পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করে ক্ষান্ত দেননি তরুণী। তাঁর মতো অন্যদের বার্তা দিয়েছেন, "আমি সব মহিলাদের উদ্দেশে বলছি, একটাই জীবন। যা মনে হয় তা-ই করুন। নিজেদের মতো স্বাধীন ভাবে বাঁচুন। অন্যের জন্য জীবন নষ্ট করবেন না।" নারী দিবসের গা-ঘেঁষা সময়ে সেলফি মোডে তোলা এই ভিডিও সমাজমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement