shono
Advertisement

শজারু গিলে সাপের গায়ে কাঁটা, ভিডিও দেখলে শিউরে উঠবেন

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি এখন ভাইরাল হয়ে গিয়েছে৷ The post শজারু গিলে সাপের গায়ে কাঁটা, ভিডিও দেখলে শিউরে উঠবেন appeared first on Sangbad Pratidin.
Posted: 09:28 AM Mar 31, 2017Updated: 03:27 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাপের গা থেকে বেরিয়ে রয়েছে সবুজ রঙের লম্বা লম্বা কাঁটা৷ এমন সাপ আগে দেখেছেন? না দেখারই কথা৷ কারণ এটি সাপটির আসল চেহারা নয়৷ পেটের ক্ষিদে মেটাতে গিয়ে এই কাণ্ড ঘটিয়ে বসেছে সে৷ জানেন কী খেয়ে তার এই হাল? আস্ত একটি শজারু খেয়ে ফেলেছে এই বৃহদাকার সাপ৷

Advertisement

[উগ্র যৌনতার ক্ষেত্রে বলিউডের তিন নায়কের নাম নিলেন পুনম]

চোখের সামনে সাপকে নড়াচড়া করতে দেখলে বেশিরভাগ মানুষই শিউরে ওঠেন৷ কিন্তু গত সপ্তাহে ঘটল এক্কেবারে উল্টো ঘটনা৷ বৃহদাকার সাপটিই যন্ত্রণা আর আতঙ্কে ছটফট করতে থাকল দীর্ঘক্ষণ৷ আর পাঁচটা সাপের মতোই ঘুরে বে়ড়াচ্ছিল সে৷ কিন্তু শজারুকে গিলে খাওয়ার পরই বিপাকে পড়ে যায়৷ বুঝতেও পারেনি, এমন কিছু ঘটতে পারে৷ শজারুর কাঁটা তার শরীরের বাইরে বেরিয়ে আসে৷ তারপরই যন্ত্রণায় ছটফট করতে শুরু করে দেয় সাপটি৷ এখানেই শেষ নয়৷ ঘটনার মিনিট দুয়েক পর আবার সাপের সামনে এসে হাজির হয় এক সারমেয়৷ নব কলেবরে সাপকে দেখে চিৎকার জুড়ে দেয় সে৷ ফলে আরও ভয় পেয়ে যায় সাপ৷ বাঁচানোর তাগিদে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে ফেলে সে৷ ব্রাজিলের এমন শিউরে ওঠা দৃশ্য ক্যামেরা বন্দি করেছেন এক স্থানীয়৷ সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি এখন ভাইরাল হয়ে গিয়েছে৷

[চলতি মাসেই বেশ কিছু স্মার্টফোনে বন্ধ হয়ে যাবে ফেসবুক-মেসেঞ্জার অ্যাপ]

সাপের করুণ অবস্থা দেখে অনেকে বলছেন, সাপের দিনটা আজ ভাল গেল না৷ অনেকে আবার এই চেহারাকে সাপের নতুন স্টাইল স্টেটমেন্ট বলেও মজা করেছেন৷ তবে শেষমেশ সাপটির প্রাণ বাঁচল কি না, তা জানা যায়নি৷

The post শজারু গিলে সাপের গায়ে কাঁটা, ভিডিও দেখলে শিউরে উঠবেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার