shono
Advertisement
IND VS PAK

আবারও বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী?

গত মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক দলকে হারিয়েছে টিম ইন্ডিয়া। সেই রেশ কাটতে না কাটতেই আবারও খেলার মাঠে দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।
Published By: Prasenjit DuttaPosted: 07:51 PM Mar 18, 2026Updated: 07:51 PM Mar 18, 2026

আবারও একবার মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। গত মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক দলকে হারিয়েছে টিম ইন্ডিয়া। সেই রেশ কাটতে না কাটতেই আবারও খেলার মাঠে দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। তবে এবার ক্রিকেট নয়, পাঁচ মাস পর হকির মাঠে সামনাসামনি হবে দুই দল।

Advertisement

চলতি বছর ১৪ থেকে ৩০ আগস্ট বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হতে চলেছে পুরুষ ও মহিলাদের হকি বিশ্বকাপ। একই সময়ে ভারতের পুরুষ ও মহিলাদের দল মাঠে নামবে। বিশ্বকাপের গ্রুপ বিন্যাস হয়েছে ইতিমধ্যেই। সেখানে ভারত এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে। অর্থাৎ গ্রুপ পর্বেই দুই দলের দ্বৈরথ দেখা যাবে।

ভারত-পাকিস্তান ছাড়া একই গ্রুপে রয়েছে ইংল্যান্ড ও ওয়েলস। তবে মহিলাদের বিশ্বকাপে ভারতের গ্রুপে নেই পাকিস্তান। কারণ তারা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। উইমেন ইন ব্লু-দের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, চিন এবং দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের মহিলাদের দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি। উল্লেখ্য, দু'টো দেশে বিশ্বকাপ হলেও ভারতের পুরুষ ও মহিলাদের দল সব ম্যাচ খেলবে নেদারল্যান্ডসে। তবে হরমনপ্রীত সিংরা পাকিস্তানের বিরুদ্ধে কবে নামতে চলেছেন, তা জানা যাবে সূচি ঘোষণা হলেই।

হকিতে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল ২০২৪ সালের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। চিনের হুলুনবুইরে সেই ম্যাচে ২-১ গোলে জয় পায় ভারত। আন্তর্জাতিক হকিতে একটা সময় ভারত-পাক লড়াই মানেই ছিল টানটান উত্তেজনা। অলিম্পিকে ভারত জিতেছে ১৩টি পদক। যার মধ্যে ৮টি সোনা। পাকিস্তানের ঝুলিতে ৮টি পদক। যার মধ্যে ৩টি সোনা। অন্যদিকে, পাকিস্তান চারবার চ্যাম্পিয়ন হয়েছে। সেখানে ভারতের একমাত্র শিরোপা আসে ১৯৭৫ সালে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement