আমাদের এই বিভাগে আলোচনা হবে হালে আসা কোনও প্রকল্প সম্বন্ধে। তা হতে পারে এনএফও বা নয়া ধরনের ইনসিওরেন্স প্ল্যান বা আইপিও। নতুন প্রোডাক্ট নিয়ে আগ্রহ থাকেই ইনভেস্টরদের। তাঁদের কৌতূহল মেটাবে ‘উঠতি তারা’। এবারের বিষয় ইনভেসকো নিফটি ব্যাঙ্ক ইনডেক্স ফান্ড
ব্যাঙ্কিং ক্ষেত্রের অগ্রণী প্লেয়ারদের স্টক একসঙ্গে পেতে হলে ব্যাঙ্কিং ইনডেক্স খুব কাজে লাগে। এবার আমাদের উঠতি তারা নতুন আসা ইনভেসকো মিউচুয়াল ফান্ড প্রস্তাবিত নিফটি ব্যাঙ্ক ইনডেক্স ফান্ড।
* ব্যাঙ্কিং সেক্টরের শীর্ষ সংস্থা একত্রে পাবেন বিনিয়োগকারী।
* তালিকায় আছে HDFC Bank, ICICI Bank, State Bank of India। এই সব স্টকের বড় ভূমিকা আছে সংশ্লিষ্ট সূচকে।
* একটা মাত্র ফান্ডের মাধ্যমে পুরো সেক্টরের এক্সপোজার খুব কার্যকর হতে পারে। ইনডেক্স ফান্ডে খরচ কম।
ইনভেসকোর মতে এই সেক্টরের আকর্ষণীয় মূল্যায়ন বেশ স্পষ্ট ভাবে বোঝা যায়। Nifty Bank Index বর্তমানে প্রাইস-টু-বুক ভ্যালু (P/B) 1.71x-এ ট্রেড করছে, যা তার দীর্ঘমেয়াদি গড়ের তুলনায় কম।
ইনডেক্স ফান্ডে কী পাবেন ইনভেস্টর?
* ফান্ড ম্যানেজারের পক্ষপাত দূর করে।
* নির্দিষ্ট সূচক স্বয়ংক্রিয়ভাবে অনুসরণ করা হয়।
* এর জন্য ঝুঁকি কমে আসে।
* বেঞ্চমার্কে যথেষ্ট বৈচিত্র্য আছে। তাই কোনও একটা বা সামান্য কয়েকটা শেয়ারের খারাপ পারফরম্যান্সের প্রভাব সামগ্রিক পোর্টফোলিওতে কম পড়বে।
প্যাসিভ ফান্ডের ক্ষেত্রে খরচ কম, আমরা আগেই বলেছি (অ্যাক্টিভ ফান্ডের তুলনায়)। স্টক বাছাইয়ের খরচ এড়িয়ে যেতে পারলে এক্সপেন্স রেশিও কমবে। খুব সহজ পদ্ধতি মেনে সূচককে অনুসরণ করা যায়। তার মানে, জটিল বিশ্লেষণের প্রয়োজন হয় না, আর যথেষ্ট স্বচ্ছতা বজায় থাকে।
ইনডেক্স ফান্ডের সব বিনিয়োগকারীরা জানেন ঠিক কোন শেয়ার রাখা হয়েছে (এবং তাদের অনুপাত কেমন)। তবে মনে রাখবেন, অতীতের পারফরম্যান্স ভবিষ্যতে বজায় না থাকতেও পারে। এই ধরনের কোনও গ্যারান্টি দেওয়া হয় না।
ইনভেসকোর তরফে জানানো হয়েছে যে গত এক দশকে ব্যাঙ্কিংয়ে ধারাবাহিক ভাল পারফরম্যান্স এসেছে। গত ১০ বছরে Nifty Bank Index ভাল করেছে, ‘broad market’-কে ৮৯ শতাংশ সময় ছাড়িয়ে গেছে। বস্তুত, ব্যাঙ্কিংয়ে বৃদ্ধি Nifty 50-তেও দৃশ্যমান। ফিনান্সিয়াল সেক্টর Nifty 50-এ প্রধান ভূমিকায় আছে। শুধুমাত্র ব্যাঙ্কিংয়ের অংশই সূচকের মোট ওয়েটের ২০ শতাংশ বা তারও বেশি।
হাইলাইটস
* এনএফও হিসাবে সম্প্রতি এসেছে
* কোনও এগজিট লোড নেই
* প্রাথমিক ভাবে ন্যূনতম একশো টাকা দিয়ে লগ্নি শুরু করা যায়
* এককালীন ও সিপ, দুই-ই করা সম্ভব
* নিফটি ব্যাঙ্ক টোটাল রিটার্ন ইনডেক্স এই ফান্ডের বেঞ্চমার্ক
* পারফরম্যান্সের কোনও গ্যারান্টি নিজের। রিস্কের মাত্রা ‘ভেরি হাই’
