shono
Advertisement
Eureka Forbes

এবার ঘরে বসেই বিনামূল্যে ফিল্টার পরীক্ষা! বড় ঘোষণা ইউরেকা ফোর্বসের

আজকের দিনে ঘরে ঘরে ওয়াটার পিউরিফায়ার বা জল শোধন যন্ত্র থাকাটা নতুন কিছু নয়। কিন্তু যন্ত্রটি ঠিকঠাক কাজ করছে কি না, তা যাচাই করেন ক’জন? বেশির ভাগ মানুষই অবহেলা করেন। সাধারণ মানুষের এই অভ্যাস বদলাতেই এবার ময়দানে নামল দেশের অন্যতম প্রধান স্বাস্থ্য ও হাইজিন সংস্থা ‘ইউরেকা ফোর্বস লিমিটেড’।
Published By: Buddhadeb HalderPosted: 03:11 PM Jun 17, 2026Updated: 03:11 PM Jun 17, 2026

আজকের দিনে ঘরে ঘরে ওয়াটার পিউরিফায়ার বা জল শোধন যন্ত্র থাকাটা নতুন কিছু নয়। কিন্তু যন্ত্রটি ঠিকঠাক কাজ করছে কি না, তা যাচাই করেন ক’জন? বেশির ভাগ মানুষই অবহেলা করেন। সাধারণ মানুষের এই অভ্যাস বদলাতেই এবার ময়দানে নামল দেশের অন্যতম প্রধান স্বাস্থ্য ও হাইজিন সংস্থা ‘ইউরেকা ফোর্বস লিমিটেড’। তাদের অ্যাকোয়াগার্ড ন্যানোপোর লং-লাইফ ফিল্টারের জন্য শুরু হল একটি নতুন প্রচার অভিযান। যার পোশাকি নাম ‘স্টপ। চেক। রিল্যাক্স।’ অর্থাৎ ‘থামুন, যাচাই করুন এবং নিশ্চিন্ত হোন’।

Advertisement

কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থার কর্তারা জানান, জল পরিশোধনের আসল চাবিকাঠি লুকিয়ে থাকে তার ফিল্টারের ভেতরেই। আইআইটি মাদ্রাজের সাম্প্রতিক পরীক্ষায় দেখা গিয়েছে, সাধারণ মানের সস্তা ফিল্টার জল থেকে কীটনাশক, সিসা, পারদ বা আর্সেনিকের মতো মারাত্মক ক্ষতিকর উপাদান দূর করতে সম্পূর্ণ ব্যর্থ। এখানেই আলাদা ইউরেকা ফোর্বসের এই নতুন প্রযুক্তি। তাদের উন্নত মাল্টি-স্টেজ পিউরিফিকেশন এবং আল্ট্রা-ফাইন পোরস বা অতিসূক্ষ্ম ছিদ্রযুক্ত ফিল্টার জল থেকে অণুজৈব কণা, ইউরেনিয়াম, ভাইরাস ও ব্যাকটেরিয়া পুরোপুরি দূর করে। ফলে শেষ ফোঁটা পর্যন্ত মেলে খাঁটি ও নিরাপদ পানীয় জল।

সংস্থার চিফ গ্রোথ অফিসার অনুরাগ কুমার জানান, পিউরিফায়ার কেনার সময় সবাই সচেতন থাকেন। কিন্তু সার্ভিসিংয়ের সময় সস্তার নকল ফিল্টার লাগিয়ে অজান্তেই বিপদ ডেকে আনেন অনেকেই। সেই অসচেতনতা দূর করতেই এই প্রচার। টিবিডব্লিউএ লিন্টাসের প্রেসিডেন্ট কপিল বাত্রার মতে, একটি চেনা গৃহস্থালির গল্পের মাধ্যমে গ্রাহকদের সতর্ক করাই এই অভিযানের লক্ষ্য।

গ্রাহকদের সুবিধার্থে সংস্থা একটি বিশেষ সুযোগ দিচ্ছে। ৮৪২৫০ ৮৪২৫০ নম্বরে ফোন করে বা তাদের ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ফিল্টার পরীক্ষা বুকিং করা যাবে। সংস্থার অনুমোদিত টেকনিশিয়ান এসে নিখরচায় যাচাই করে দেবেন আপনার ঘরের ফিল্টারটি আসল কি না!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement