Advertisement
রেড হট অ্যালার্ট! দিওয়ালির পোশাকে লাল রংকেই কেন বাছলেন বলি ডিভারা?
দিওয়ালি পার্টিতে লাল পোশাকে নজর কাড়লেন আলিয়া, করিনারা।
'ইয়ে লাল ইশক...' বলিউড ডিভারা যেন লাল রঙের পিছনে ছুটছেন। তারকাদের দিওয়ালি পোশাক দেখুন! লাল রঙে ভরপুর। তা হঠাৎ লাল রঙে ঝুঁকলেন কেন বলিউড সুন্দরীরা? আলিয়ার লাল শাড়িতে সোনালি জড়ির কাজ। দিওয়ালি পার্টিতে এমনই ঝকমকে শাড়িতে মন কাড়লেন রণবীর ঘরনি। আলিয়ার এমন ছিমছাম সাজ দেখে রণবীরও একটু প্রেমের নেশায় টিপসি!
করিনার লাল এমব্রয়ডারি শাড়ি একেবারেই অন্যরকম। শাড়ির আঁচলে ফুল-পাতা সুতোর কাজ একেবারে শাড়িকে অন্যমাত্রা দিয়েছে। শাড়ির সঙ্গে ছিমছাম সাজলেন করিনা।
একেবারে ফিনফিনে লাল রঙের নেটের শাড়ি। সঙ্গে শাড়িতে হালকা সুতোর কাজ। পূজা হেগড়ের দিওয়ালি সাজ বেশ নজর কেড়েছিল।
ভেলভেটের লাল পোশাকে শিল্পা যেন পুরো দিওয়ালি পার্টির পটাকা! তাই তো পাপারাজ্জি শিল্পাকে কাছে পেয়ে টুকটাক ছবি তুলতে শুরু করলেন। শিল্পাও দিলেন পোজ।
কিয়ারা যা পরেন, তাতেই ভালো লাগে। তাই তো মাখন নরম শরীরে যখন লাল শাড়ি পরলেন, শুধু সিদ্ধার্থ হতবাক হননি, অবাক হয়েছেন পার্টির সকলে।
বলিউডে এখনও পা দেননি। তবে রূপের ছটায় সোশাল মিডিয়ায় নেটিজেনদের মন কেড়েছেন অমিতাভের নাতনি নব্যা নভেলি নন্দা। দিওয়ালি পার্টিতে লাল শাড়িতে নজর কাড়লেন তিনিও। ফ্যাশন ডিজাইনাররা বলছেন, লাল রং বরাবরই নজর কাড়া। তবে দিওয়ালিতে সবার মাঝে নজর কাড়তে লাল রঙের থেকে ভালো কিছু হয় না। ফেস্টিভ মুড ধরে রাখে এই রং। তবে এখানে কিন্তু করিনা, আলিয়াদের প্রিয় রং লাল হওয়ার কারণেই তাঁরা বেছে নিয়েছেন এমন পোশাক।
Published By: Akash MisraPosted: 12:29 PM Nov 14, 2023Updated: 01:36 PM Nov 14, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
