Advertisement
কানের লাল গালিচায় হাঁটতে পারেন আপনিও! অসাধ্যসাধন করবে এআই, ঝটপট জেনে নিন
আর দেরি করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব এই কৌশল অবলম্বন করে হয়ে উঠুন সেলেব। আর সোশাল মিডিয়ায় সেসব ছবি শেয়ার করুন। হয়ে উঠুন সোশাল মিডিয়ার হটকেক।
প্রযুক্তি এগিয়ে গিয়েছে অনেকটা। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তায় কী না হয়। আপনার ওয়ার্ড্রোবও সাজিয়ে দিতে পারে নিমেষে। আবার পাশের বাড়ির মাধবী কখন যে এআইয়ের মাধ্য়মে মাধুরী হয়ে উঠবেন - তাও বলা যায় না। শুধু সঠিক দিকনির্দেশ বা প্রম্পট দিলেই চলবে। তাতেই মিলবে আসল ফল। সুন্দর ছবি তৈরি। অনায়াসে সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে আপনি হয়ে উঠতে পারেন সকলের মধ্যমণি।
এখন যেমন সোশাল মিডিয়ায় ভাইরাল কান ফিল্ম ফেস্টিভ্যালের এআই লুক। সঠিক নির্দেশ দিয়ে সেলেবদের মতো পোশাকে এআই লুক তৈরি করতে পারেন আপনি। পোশাক থেকে গয়না - কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় হয়ে উঠুন পুরোদস্তুর তারকা।
কানের লাল গালিচায় আপনি হেঁটে যাচ্ছেন। পিছন থেকে যেন মনে হবে সূর্যাস্তের লাল আভায় আপনি হয়ে উঠেছেন আরও উজ্জ্বল। কৃত্রিম বুদ্ধিমত্তার জাদুতে পেতে পারেন এমন সেলেব লুক। যা এআইয়ের জগতে 'রয়্যাল গোল্ডেন আওয়ার লুক' নামেই পরিচিত।
এমন ছবি পেতে আপনাকে লিখতে হবে: “Generate a Cannes Film Festival sunset red carpet scene with me walking confidently in a flowing designer outfit, warm golden sunlight, dramatic shadows, luxury photographers, cinematic atmosphere, realistic face details, fashion editorial style, ultra-HD.”
এআইকে কাজে লাগিয়ে 'লাক্সারি বলিউড স্টাইল পোট্রেট' তৈরি করতে পারেন। তার জন্য আপনাকে চ্যাটজিপিটিতে লিখতে হবে: “Create a glamorous Bollywood celebrity look at the Cannes Film Festival, detailed embroidery outfit, diamond accessories, dramatic makeup, soft spotlight lighting, cinematic photography, elegant luxury carpet background, realistic fashion magazine quality.”
আপনি হেঁটে চলেছেন ভিড়ের মাঝে। পরনে সুন্দর পোশাক। পিছনে পাপ্পারাজ্জির ভিড়। এআইয়ের কারসাজিতে হয়ে উঠুন ছবিতে সেলিব্রিটি। তার জন্য জেমিনিতে লিখতে হবে : “Generate a realistic Cannes Film Festival paparazzi moment with camera flashes everywhere, luxury evening gown/tuxedo, crowded celebrity background, cinematic motion blur, candid photography style, ultra-detailed face, glossy magazine aesthetic.”
আপনি কি অতিরিক্ত সাজগোজ পছন্দ করেন না। তবে 'মিনিমাল এলিগ্যান্ট ফ্যাশন শুট' করতে পারেন। এমন ছবি পেতে জেমিনিতে লিখতে হবে : “Create a minimalist Cannes Film Festival portrait with clean fashion styling, neutral luxury outfit, soft studio-style lighting, elegant facial expression, premium cinematic photography, blurred red carpet background, high-detail realistic skin texture.”
'ড্রামাটিক নাইট গ্ল্য়ামার সিন'ও কিন্তু মন্দ নয়। অন্ধকারের বুক চিড়ে যেন ঠিকরে পড়বে আপনার গ্ল্য়ামারের ছটা। এমন ছবি তৈরি করা যাবে জেমিনিতে। শুধু লিখুন: “Generate a dramatic night scene photo at the Cannes Film Festival with sparkling lights, black luxury outfit, reflective red carpet, celebrity crowd, cinematic shadows, realistic photography, luxury jewelry, ultra-HD fashion editorial quality.”
'ফিউচুরিস্টিক এআই সেলিব্রিট লুক'ও বেশ ভাইরাল। মেটালিক ডিজাইনার পোশাকে এভাবে সেজে উঠতেই পারেন। তবে সঠিক নির্দেশ দেওয়া প্রয়োজন। চ্যাটজিপিটিতে লিখতে হবে : “Create a futuristic Cannes Film Festival red carpet portrait with metallic designer outfit, holographic lighting, cyber-luxury fashion style, cinematic atmosphere, ultra-realistic face details, futuristic celebrity photography, dramatic camera flashes.”
Published By: Sayani SenPosted: 05:37 PM May 16, 2026Updated: 05:37 PM May 16, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
