Advertisement
আলু-পিঁয়াজ থেকে দুধ-মাছ, বাড়বে বাসভাড়াও, পেট্রলের মূল্যবৃদ্ধিতে আমজনতার পকেটে আগুন!
শুক্রবার বেড়েছে পেট্রল এবং ডিজেলের দাম। মহার্ঘ হয়েছে অটো এবং অন্যান্য যানবাহনে ব্যবহৃত সিএনজিও।
ভোটের আবহে খবর ছড়াচ্ছিল, নির্বাচন শেষ হলেই তেল, গ্যাস এবং অন্যান্য জ্বালানির দাম বাড়বে। সেই আশঙ্কাই সত্যি হয়েছে। ভোট মিটতেই বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম।
শুক্রবার বেড়েছে পেট্রল এবং ডিজেলের দাম। মহার্ঘ হয়েছে অটো এবং অন্যান্য যানবাহনে ব্যবহৃত সিএনজিও। একের পর এক ক্ষেত্রে দাম বাড়ার ফলে আমজনতার ভোগান্তি কয়েকগুণ বাড়তে চলেছে।
ভোট মিটতেই একধাক্কায় সিলিন্ডারপিছু ৯৯৩ টাকা করে বাড়ানো হয় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম। তারপর শুক্রবার লিটারপ্রতি তিন টাকা করে বাড়ে পেট্রল এবং ডিজেলের দাম। প্রতি কেজি সিএনজির দামও তিন টাকা বেড়েছে।
পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে আমজনতার রান্নাঘরে। প্রথমত, ভারতে খাদ্যদ্রব্যের সরবরাহ পুরোটাই ডিজেলচালিত ট্রাকের উপর নির্ভরশীল। ডিজেলের দাম বাড়লে খাদ্যপণ্য সরবরাহের খরচও বাড়বে।
সরবরাহের খরচ বাড়ার অর্থ খাদ্যপণ্যের দামও বাড়বে। বিশেষত দৈনন্দিন খাবার অর্থাৎ সবজি, ফল, চাল, ডালের দাম বাড়ার সম্ভাবনা প্রবল। কারণ এই পণ্যগুলি ট্রাকের মাধ্যমেই বাজারে পৌঁছে দেওয়া হয়।
দ্বিতীয়ত, ফল-সবজির মতো কৃষিজ পণ্য অধিকাংশ ক্ষেত্রেই মজুত করা হয় হিমঘরে। সেই কোল্ড স্টোরেজে ব্যবহৃত জেনারেটরগুলি ডিজেলে চলে। ডিজেলের দাম বাড়লে বাড়বে কোল্ড স্টোরেজের খরচ।
কোল্ড স্টোরেজের খরচ বাড়লে পাল্লা দিয়ে বাড়বে ফল-সবজির দাম। বিশেষত আলু, পেঁয়াজ, আদা, বেগুন, বাঁধাকপি, শাক ইত্যাদি সবজি কোল্ড স্টোরেজে রাখা হয়। বাজারে এই সবজিগুলির দাম বাড়তে পারে। একইভাবে মহার্ঘ হতে পারে ফলও। মাছের দামও বাড়তে পারে।
খাদ্যের সংকটও দেখা যেতে পারে পেট্রল-ডিজেলের দাম বাড়ার ফলে। চাষের কাজে ব্যবহৃত ট্রাক্টর এবং অন্যান্য বেশ কিছু যন্ত্রপাতি ডিজেলের মাধ্যমে চলে। কৃষকদের পক্ষেও চাষ চালিয়ে যাওয়াটা কষ্টকর হবে। প্রভাব পড়বে খাদ্য উৎপাদনে।
দিনকয়েক আগেই দুধের দাম বাড়িয়ে দিয়েছে আমুল এবং মাদার ডেয়ারি। আগামী দিনে দুধ এবং দুগ্ধজাত পদার্থের দামও বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম বাড়ার কারণে। কারণ দুধ সরবরাহ অনেকটাই জ্বালানির উপর নির্ভরশীল।
Published By: Anwesha AdhikaryPosted: 04:53 PM May 15, 2026Updated: 06:14 PM May 15, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
