Advertisement
অভিষেকের সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছেন লাস্যময়ী অভিনেত্রী! ফাঁস শর্মাদের 'সমীকরণ'
দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে ক্রিকেটারের সঙ্গে নায়িকার প্রেমের গুঞ্জন।
ক্রীড়াদুনিয়ার ব্যক্তিত্বদের সঙ্গে সিনেদুনিয়ার নায়িকাদের প্রেমের গুঞ্জন নতুন নয়! প্রেম থেকে পরিণয়ে গড়িয়েছে এমন সম্পর্কের উদাহরণও নেহাত কম নয়। পতৌদি-শর্মিলা, বিরাট-অনুষ্কা থেকে হরভজন-গীতা বসরা, যুবরাজ-হ্যাজেল কিচের মতো একগুচ্ছ উদাহরণ রয়েছে। আবার শুধু প্রেমের গুঞ্জনেই সীমাবদ্ধ থাকা সম্পর্কের উদাহরণও রয়েছে! এবার চর্চায় অভিষেক শর্মার সঙ্গে লাস্যময়ী অভিনেত্রীর সোশাল সমীকরণ।
সদ্য সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে দাপিয়ে খেলেছেন অভিষেক শর্মা। আইপিএলের মরশুম শেষ হলেও চর্চায় তাঁর দুর্দান্ত পারফরম্যান্স। এমন আবহেই অভিষেকের নাম জড়াল মাহিরা শর্মার সঙ্গে। কানাঘুষো, ক্রিকেটারের সঙ্গে নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন লাস্যময়ী অভিনেত্রী! সত্যি কি তাই?
জল্পনার সূত্রপাত, দুই তারকার পোস্ট থেকে। কী এমন রয়েছে মাহিরা-অভিষেকের পোস্টে, যাতে 'শর্মাদের সমীকরণ' নিয়ে এত চর্চা? সম্প্রতি মাহিরা ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন। সেখান থেকেই প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। মাহিরার ভাগস করে নেওয়া পোস্টের ক্যাপশনে উল্লেখ, 'আমাকে নিয়ে কথা বলো, তবে শুধু আমার মিষ্টি স্বভাব নিয়েই বোলো।' পরনে কালো ট্যাঙ্ক টপ ও জিন্স। কিন্তু নেটভুবনের নজর পড়ে অন্য এক বিষয়ে।
মাহিরা যে ছবিগুলি শেয়ার করেছেন, সেখানে তাঁর হাতে এক বিশেষ ডিজাইনের ব্রেসলেট দেখা গিয়েছে। একটি কালো ব্রেসলেট, যাতে 'প্লাস সাইন' অর্থাৎ যোগ চিহ্নের মতো নকশা রয়েছে। এক সঙ্গে অভিষেক শর্মার কী সম্পর্ক? এখানেই লুকিয়ে আসল ধাঁধা!
মাহিরা শর্মার পোস্টের কয়েক ঘণ্টা বাদেই অভিষেক তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। যেখানে ক্রিকেটারকে একেবারে ক্যাজুয়াল মুডে ফ্যাশনিস্তা অবতারে দেখা যায়। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে পরনে নীল-সাদা স্ট্রাইপ শার্ট। গলায় মালা। কিন্তু নেটভুবনের নজর পড়ল অভিষেকের কবজির দিকে। মাহিরার মতো তাঁরও পরনে ওই 'প্লাস সাইন' ডিজাইনের ব্রেসলেট। ব্যস, তাতেই তোলপাড় সোশাল মিডিয়া!
উল্লেখ্য, আইপিএল চলাকালীনও বেশ কয়েকটি ম্যাচে অভিষেক ওই ব্রেসলেট পরেছিলেন। সেই প্রেক্ষিতেই নেটবাসিন্দাদের একাংশ যখন মাহিরা-অভিষেকের রোম্যান্স নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু করেছে, তখন আরেকাংশের প্রশ্ন, 'এটা কি নিছক কাকতালীয়, নাকি ওঁরা গোপনে প্রেম করছেন?' যদিও উভয়ের কেউই এবিষয়ে মুখ খোলেননি, তবে নেটবাসিন্দারা কিন্তু এহেন প্রেমগুঞ্জন তাড়িয়ে উপভোগ করছেন।
Published By: Sandipta BhanjaPosted: 05:00 PM Jun 13, 2026Updated: 05:00 PM Jun 13, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
