Advertisement
হিমাঙ্কের নিচেও হিটার ছাড়াই গরম ঘর! লাদাখে ওয়াংচুকের পরিবেশ সচেতন বাড়ি দেখে মুগ্ধ বিশ্ব
সোনম ওয়াংচুক এমন এক বাড়িতে থাকেন যা পরিবেশসচেতনতার কথা মাথায় রেখে নিজেই ডিজাইন করেছিলেন। লাদাখের বরফজমা শীতের রাতেও বাড়িটিতে দরকার পড়ে না কৃত্রিম জ্বালানির। নিজেই উদ্ভাবন করেছেন এই ‘ট্রাইবাল হাউস’।
বহু আগেই সংবাদ শিরোনামে উঠেছিলেন। সিজেপি-র ছাত্র আন্দোলনে টানা ২৬ দিনের অনশন। অবশেষে সরকারের আশ্বাসে জেপি নড্ডার উপস্থিতিতে অনশন ভাঙেন। ফিরে যান নিজ পাহাড়ি আবাসে। কিন্তু জানেন কি, সোনম ওয়াংচুক এমন এক বাড়িতে থাকেন যা পরিবেশসচেতনতার কথা মাথায় রেখে নিজেই ডিজাইন করেছিলেন। লাদাখের বরফজমা শীতের রাতেও বাড়িটিতে দরকার পড়ে না কৃত্রিম জ্বালানির। নিজেই উদ্ভাবন করেছেন এই ‘ট্রাইবাল হাউস’।
সোনম ওয়াংচুকের স্বপ্নের বাড়িটি সম্পূর্ণরূপে ইট, বালি ও সিমেন্টহীন। এই বাড়ি তৈরিতে শুধু মাটি ও কাঠ ব্যবহার করা হয়েছে। শতাব্দী প্রাচীন লাদাখি ঐতিহ্য ও আধুনিক বিজ্ঞানের মিশেলে তৈরি এই আবাস। লাদাখের মাটি দিয়ে তৈরি এই বাড়ি গ্রীষ্মকালে বেশ ঠান্ডা থাকে।
লাদাখের তীব্র শীতেও ওয়াংচুকের ঘর গরম রাখতে কোনও জ্বালানি কাঠের প্রয়োজন পড়ে না। এর নেপথ্যে রয়েছে প্যাসিভ সোলার প্রযুক্তি। কাচের 'কালো দেয়াল'-এর ভেতরে জলের বোতল রাখা থাকে। দিনের বেলা সূর্যালোকে উত্তপ্ত জল রাতের বেলা ধীরে ধীরে ঘরে তাপ বিকিরণ করে ঘরকে উষ্ণ করে তোলে। সোনম ওয়াংচুকের বাড়ির একটি দিক পুরো এই কালো কাচ দিয়ে তৈরি।
বাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জাতেও রয়েছে লাদাখি সংস্কৃতির ছোঁয়া। এখানে আধুনিক আসবাবের পাশাপাশি নিচু আসনে বসার ব্যবস্থা রয়েছে। রান্নাঘরের নকশা এমনভাবে করা হয়েছে যাতে রান্না করার সময় বাবুর্চি নিজেকে একাকী বা বিচ্ছিন্ন মনে না করেন।
পরিবেশবান্ধব জীবনের স্বার্থে ওয়াংচুক বাড়ির শৌচাগারটি সম্পূর্ণ জলবিহীন প্রযুক্তিতে তৈরি করেছেন। কী অবাক হচ্ছেন তো? এখানে বর্জ্য পদার্থ সিস্টেমেটিক উপায়ে সংগ্রহ করা হয়। পরে তা প্রক্রিয়াজাত করে উর্বর জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করার সুযোগ রয়েছে।
বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র 'থ্রি ইডিয়টস'-এর রণছোড়দাস চরিত্রটি ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত বলে জানা যায়। যদিও নির্মাতারা এই দাবি অস্বীকার করেন। র্যাঞ্ছোর মতোই নয়া নয়া উদ্ভাবনে সকলকে অবাক করে দেন তিনি। লাদাখে অবিস্থিত তাঁর বাড়িটিও তেমনই এক বিস্ময়। স্থানীয়দের পরিবেশবান্ধব আবাসন তৈরিতে অনুপ্রাণিত করাই এমন বাড়ি তৈরির আসল উদ্দেশ্য বলে জানা যাচ্ছে।
Published By: Buddhadeb HalderPosted: 05:14 PM Jul 29, 2026Updated: 05:14 PM Jul 29, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
