Advertisement
সোনা জিতে জামা খুলে ব্রা প্রদর্শন! অলিম্পিকে 'অন্তর্বাস' সেলিব্রেশন লাস্যময়ী অ্যাথলিটের, টাকার লোভে?
নজির গড়ে স্বর্ণপদক নিশ্চিত করতেই ট্র্যাকসুটের চেন টেনে খুলে ফেলেন। কমলা জার্সির ফাঁক দিয়ে ঝলমল করে ওঠে তাঁর সাদা রঙের অন্তর্বাস।
মাত্র কয়েকমাস আগেই অলিম্পিকে যোগ্যতা অর্জনের পরীক্ষায় পাশ করতে পারেননি। কিন্তু নিজের উপর আস্থা রেখে এগিয়ে গিয়েছেন জুট্টা লিরডাম। একেবারে শেষ মুহূর্তে তিনি অংশ নেন শীতকালীন অলিম্পিকে।
সেই জুট্টাকে নিয়েই এবার হইচই পড়ে গেল। অলিম্পিক রেকর্ড গড়ে ১০০০ মিটার স্পিড স্কেটিংয়ে তিনি সোনা জিতেছেন। তারপরেই উদ্দাম সেলিব্রেশন। সেই সেলিব্রেশন ঘিরেই জোর চর্চা।
নজির গড়ে স্বর্ণপদক নিশ্চিত করতেই ট্র্যাকসুটের চেন টেনে খুলে ফেলেন জুট্টা। কমলা জার্সির ফাঁক দিয়ে ঝলমল করে ওঠে তাঁর সাদা রঙের অন্তর্বাস। তার উপর বিখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড নাইকির সিলমোহর।
অলিম্পিক পদকজয়ীর এভাবে ব্রা প্রদর্শন ঘিরে হইচই পড়ে গিয়েছে। বিজ্ঞাপনী দুনিয়া সম্পর্কে ওয়াকিবহাল মহল মনে করছে, পদকজয়ের আনন্দে উদ্বেল হয়ে নয়, রীতিমতো ভেবেচিন্তেই অন্তর্বাস দেখিয়েছেন জুট্টা।
নেদারল্যান্ডসের স্কেটার কেন এমন সেলিব্রেশন করলেন? বিশ্লেষকমহল বলছে, পদকজয়ের মুহূর্তে নাইকির প্রচারটা বিরাট লাভজনক হতে চলেছে জুট্টার পক্ষে। একইসঙ্গে সোশাল মিডিয়াতেও বাড়বে তাঁর পরিচিতি।
বর্তমানে নাইকির সঙ্গে ১০ লক্ষ মার্কিন ডলারের চুক্তি রয়েছে জুট্টার। মনে করা হচ্ছে, অন্তর্বাস দেখানোর পরে সেই অঙ্কটা হুহু করে বাড়বে। অর্থাৎ ৯ কোটি টাকারও বেশি আয় করবেন স্রেফ নাইকির চুক্তি থেকেই।
শুধু চুক্তি নয়, সোশাল মিডিয়া থেকেও বিরাট উপার্জন হবে জুট্টার। বর্তমানে ইনস্টাগ্রামে ৬২ লক্ষ ফলোয়ার আছে তাঁর। সেই পরিসংখ্যানের ভিত্তিতে মনে করা হচ্ছে, প্রতি ফলোয়ারপিছু এক সেন্ট করে উপার্জন করবেন তারকা স্কেটার।
নাইকির সরঞ্জামের ছবি বা ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করলে পোস্ট পিছু ৭৬ লক্ষ টাকা ঢুকবে জুট্টার পকেটে। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এই অঙ্কটাও বাড়বে বলেই মত বিশ্লেষকদের।
চেন খুলে অন্তর্বাস প্রদর্শনের সেই ছবি নাইকির ইনস্টাগ্রামেও শেয়ার করা হয়েছে। ফলে জুট্টার জনপ্রিয়তা আরও বাড়বে বলেই অনুমান করা হচ্ছে। যদিও অলিম্পিকের আগে জুট্টার আচরণ নিয়ে বিতর্ক বেঁধেছিল।
Published By: Anwesha AdhikaryPosted: 06:36 PM Feb 18, 2026Updated: 06:36 PM Feb 18, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
