Advertisement
মেয়েদেরও হয় স্বপ্নদোষ! ধূমপান ছাড়লে ঘুমের মধ্যে ঘটে ভয়ংকর ঘটনা! অদ্ভুত এসব স্বপ্নের কথা জানেন?
ভাবতে বসলে অবাক হতে হয়। জেনে নিন স্বপ্নের রহস্যে ঘেরা দুনিয়ার কথা।
স্বপ্ন। ঘুমের গভীরে এক আশ্চর্য দুনিয়া। রহস্যে ঘেরা এই স্বপ্ন নিয়ে মানুষের কৌতূহল চিরকালের। অথচ স্বপ্ন নিয়ে কতটুকু খবর রাখি আমরা? ক'জন জানি যে, স্বপ্নে কখনও অচেনা মানুষের মুখ দেখা যায় না! চিৎকার করাও যায় না। আবার, ছেলেদেরই নয়, মেয়েদেরও হয় স্বপ্নদোষ। ধূমপান ছাড়লে ঘুমের মধ্যে ঘটে ভয়ংকর ঘটনা! ভাবতে বসলে অবাক হতেই হয়।
স্বপ্ন যেন আরেকটা বাস্তব। যা আপনি সারাদিন করছেন, ভাবছেন তা তো বটেই... এমনকী যা আপনি সচেতন ভাবে ভাবছেন না, তাও স্বপ্নের ভিতরে 'জীবন্ত' হয়ে উঠতে পারে। আর সেই 'বাস্তব' সময়ে সময়ে উত্তেজনায় হার মানাতে পারে সত্যিকারের বাস্তবকেও। স্বপ্ন নিয়ে গবেষণার এখনও শেষ নেই। তা প্রতিনিয়তই চমকে দিচ্ছে গবেষকদের। আজও।
ঘুমের আগে চিজ খেয়েছেন? জানেন কি কোন কোন দুঃস্বপ্ন অপেক্ষা করছে আপনার জন্য? আসলে চিজে থাকে ট্রিপ্টোফান। এর ফলে মস্তিষ্কে এমন রাসায়ণিক ক্রিয়া ঘটে, যা ঘুমনোর পরে একের পর এক দুঃস্বপ্ন বুনে দিতে থাকে আপনার চেতনার গভীরে।
স্বপ্নে কখনও অচেনা মানুষ তথা আগন্তুকদের মুখ দেখা যায় না। যাঁকেই দেখছেন, তাঁকে আপনি এই জীবনে কখনও না কখনও দেখেছেন। হতেই পারে, একঝলকের জন্য। হতেই পারে, পথচলতি ভিড়ের অংশ হিসেবে। সেই এক মুহূর্তের ঝলকই স্বপ্নে ফিরে আসে।
স্বপ্ন দেখার সময় আপনার দেহ একেবারে পক্ষাঘাতগ্রস্ত হয়ে থাকে। আর সেই কারণেই স্বপ্ন দেখতে দেখতে উত্তেজিত হয়ে উঠলেও কখনও ঘুসি মারা, দৌড়নো কিংবা চিৎকার করে ওঠা সম্ভবপর হয় না।
আপনি কি ধূমপায়ী? ধূমপানের ক্ষতির কথা নতুন করে বলার কিছু নেই। কার্যতই নিজের শরীর ধ্বংস হচ্ছে জেনেও বহু মানুষ ধূমপান করেন। আর সেই বিশ্রী অভ্যাসের কুফল দেখা দেয় স্বপ্নেও। ঘুমের গভীরে তাঁদের জন্য ওত পেতে থাকে ভয়ংকর সব স্বপ্ন। অনেকেই মাসের পর মাস বাস্তবের ছোঁয়া লাগা দুঃস্বপ্ন দেখতে থাকেন।
স্বপ্নের ভিতরে আপনি জেগে ওঠার স্বপ্নও দেখতে পারেন! এবং সেটা পরপর। অর্থাৎ যেন বারংবার জেগে উঠছেন। কিন্তু আসলে একটা জাগরণও 'বাস্তব' নয়। সবটাই ঘটছে আপনার ঘুমের ভিতরে।
অনেকেরই ঘুমের ভিচরে রাগমোচন হয়। যাকে সহজ ভাষায় বলে 'স্বপ্নদোষ'। একটা চলতি ধারণা রয়েছে, এই সমস্যা হয় কেবল ছেলেদেরই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ছেলেমেয়ে নির্বিশেষে যে কারওই ঘুমের ভিতরে স্বপ্নের মধ্যে হতে পারে স্খলন! অবশ্য এই বিষয়টি একেবারেই স্বাভাবিক। এটা কোনও অসুখ নয়।
চেন খুলে অন্তর্বাস প্রদর্শনের সেই ছবি নাইকির ইনস্টাগ্রামেও শেয়ার করা হয়েছে। ফলে জুট্টার জনপ্রিয়তা আরও বাড়বে বলেই অনুমান করা হচ্ছে। যদিও অলিম্পিকের আগে জুট্টার আচরণ নিয়ে বিতর্ক বেঁধেছিল।
Published By: Biswadip DeyPosted: 05:46 PM Feb 18, 2026Updated: 07:24 PM Feb 18, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
