Advertisement
বাড়ি ফাঁকা? সুযোগ বুঝে দেখে নিতে পারেন এই 'দুষ্টু' ওয়েব সিরিজগুলি
শুধু হিন্দি নয়, তালিকায় রয়েছে বাংলা সিরিজও। তবে প্রাপ্তবয়স্ক হলেই ক্লিক করুন।
সমাজ যতই সাবালক হোক, বাড়ির গুরুজনদের সামনে পর্দায় প্রাপ্তবয়স্ক দৃশ্য এলেই রিমোটের খোঁজ শুরু হয়। কিংবা যত দ্রুত সম্ভব চ্যানেল বদল করতে হয়। নিদেনপক্ষে সেখান থেকে সরে যেতে হয়। তবে বাড়ি ফাঁকা থাকলে আর চোখ ঢাকতে হবে না, একেবারে নিষ্পলকেই এসব দুষ্টু সিরিজ দেখে নিতে পারেন একনাগাড়ে। তবে অবশ্যই বয়স ১৮-র কোঠা ছাড়িয়ে অফিশিয়ালি প্রাপ্তবয়স্ক হলেই এসব সিরিজে চোখ রাখুন।
ওয়েব প্ল্যাটফর্মের দৌলতে যৌনতা এখন জলভাত হয়ে দাঁড়িয়েছে প্রায়। প্রাক-কোভিডের সময় থেকেই একটু একটু করে সাবালক হওয়া শুরু করেছে ওটিটি প্ল্যাটফর্মগুলি। যৌনতার মোড়কে রোম্যান্স কিংবা অন্তরঙ্গ দৃশ্য সিরিজে নতুন নয়। নতুন নতুন প্রেমে পড়লে বিক্রম ভাটের 'ট্যুইস্টেড' ওয়েব সিরিজটি দেখে নিতে পারেন। যৌনতার মোড়কে রহস্য রোমাঞ্চকর সিরিজ দেখতে মন্দ লাগবে না। অভিনয় করেছেন নিয়া শর্মা, নমিত খান্না।
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে তৈরি বিক্রম ভাটের 'মায়া' ওয়েব সিরিজটিও বেশ রগরগে। বিডিএসএম-এর ফাঁদে এক তরুণীর জীবন কীভাবে বদলে যায় চিরতরে? সেই গল্পই ফুটিয়ে তুলেছেন শামা সিকন্দর।
প্রথম ছবির মতো সিক্যুয়েলেও চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছিল 'রাগিনী এমএমএস ২'। করিশ্মা শর্মা, সিদ্ধার্থ গুপ্তা, রিয়া সেন, সাক্ষী প্রধান অভিনীত এই সিরিজে একাধিক বোল্ড দৃশ্য রয়েছে। তবে ভূতের ভয় থাকলে একটু বুঝে শুনে...! অল্ট বালাজিতে রয়েছে এই সিরিজ।
গ্রামের পেক্ষাপটে তৈরি শচীন মোতিলের 'গন্দি বাত' এই তালিকার অন্যতম। প্রতিটি পর্বেই একটি করে কামোত্তেজক প্রেমের গল্প রয়েছে। জানেন, নারায়ণী শাস্ত্রী এই সিরিজে অভিনয়ের জন্য 'ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি' পুরষ্কারে 'সেরা অভিনেত্রী' বিভাগে মনোনয়ন পেয়েছিলেন।
অনুরাগ কাশ্যপ পরিচালিত 'সেক্রেড গেমস' ভারতীয় ওয়েব দুনিয়ায় ঝড় তুলে দেওয়া এক সিরিজ। যা অন্ধকার জগতের কর্মকাণ্ড দেখালেও আর্থ-সামাজিক কাঠামো, এমনকী মরচে ধরা সিস্টেম নিয়েও প্রশ্ন তোলে। এই সিরিজেই গণেশ গাইতোন্ডের (নওয়াজউদ্দিন সিদ্দিকি) বেশ কয়েকটি যৌনদৃশ্য রয়েছে।
সাহসী সিরিজের তালিকায় বাংলাও পিছিয়ে নেই। ২০১৭ সালে 'দুপুর ঠাকুরপো'র জার্নি শুরু হয়েছিল। প্রাপ্তবয়স্ক এই কন্টেন্ট খুব অল্প সময়েই দর্শকের অন্দরমহলে জায়গা করে নেয়। একেকটি সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, মোনালিসা, পূজা বন্দ্যোপাধ্যায়রা।
প্রাপ্তবয়স্ক ওটিটি কন্টেন্টের তালিকায় আড্ডাটাইমস-এর রোম্যান্টিক সিরিজ 'ওয়ান নাইট স্ট্যান্ড'ও রয়েছে। তিন অপরিচিত মানুষের গল্প। যারা শহরে নতুন এবং ভাগ্যের ফেরে এক পার্টিতে দেখা হয় তাদের। তারপর? বাকিটা 'খেল' সিরিজেই দেখুন।
অন্যতম সাহসী সিরিজ 'চরিত্রহীন'। এখানে অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়কে যেমন বোল্ড লুকে দেখানো হয়েছে তা দেখলে উত্তেজনা চরমে উঠতে বাধ্য! আর অবশ্যই কানে হেডফোন ব্যবহার করবেন। এই সিরিজে একাধিক অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে, ফলে দেখার আগে সাবধান!
Published By: Sandipta BhanjaPosted: 06:41 PM Feb 17, 2026Updated: 06:41 PM Feb 17, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
