Advertisement
উদাস মন, কার খোঁজে আনমনা ভূমি?
সমুদ্র সৈকতের আলসেমি যে অভিনেত্রীর বেশ পছন্দের তা ছবি দেখেই বোঝা যায়।
বালুকাবেলায় উদাস মন ভূমি পেড়নেকরের। অলস বিকেলে কার খোঁজে আনমনা হলেন বলিউডের নায়িকা? এমনই প্রশ্ন অনুরাগী মহলে।
ভূমির কেরিয়ার গ্রাফ এখন একেবারেই উর্দ্ধমুখী নয়। অভিনেত্রীর শেষ হিট সিনেমা 'শুভ মঙ্গল জাদা সাবধান'। আর তা মুক্তি পেয়েছিল চার বছর আগে।
এর পর 'বাধাই দো', 'ভিড়', 'আফওয়া', 'ভক্ষক'-এর মতো সিনেমায় ভূমি অভিনেত্রী হিসেবে প্রশংসা পেয়েছেন। কিন্তু বক্স অফিস হিট নায়িকার ঝুলিতে বহুদিন নেই।
কেরিয়ার ঠিক নিজের গতিপথ বেছে নেবে। কিন্তু ঘোরার সুযোগ ভূমি ছাড়বার পাত্রী নন। সমুদ্র সৈকতের আলসেমি যে অভিনেত্রীর বেশ পছন্দের তা এই ছবি দেখেই বোঝা যায়।
Published By: Suparna MajumderPosted: 04:34 PM Nov 06, 2024Updated: 04:43 PM Nov 06, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
