Advertisement
এভাবেও ভাবা যায়! বরের সঙ্গে যৌনতা নিয়ে বিরাট পদক্ষেপ 'ভাবিজি' খ্যাত নেহার
ডিম্বাণু সংরক্ষণ করা বলিউডে একেবারেই নতুন নয়। বলা ভালো, এই ট্রেন্ড দীর্ঘ কয়েক বছর পুরনো। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী নেহা পেন্ডসে।
টেলি অভিনেত্রী হিসেবেই দর্শকমহলে পরিচিত। হিন্দি কমেডি মেগা 'ভাবি জি ঘর পার হ্যায়'-তে অভিনয় আজও ভোলেনি দর্শক। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দাতেও কাজের সুযোগ পেয়েছেন। একাধিক ভাষার প্রজেক্টে কাজ করেছেন। সর্বোপরি জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস ১২-এ অংশ নিয়েছিলেন। ধারাবাহিকের এই জনপ্রিয় অভিনেত্রী কে? আর কেনই বা এই মুহূর্তে চর্চায় রয়েছেন?
তিনি আর কেউ নন, অভিনেত্রী নেহা পেন্ডসে। শৈশব থেকেই অভিনয় ছিল নেহার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সময় যত গড়িয়েছে ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের নীচের জমি শক্ত করেছেন। হিন্দি মেগার পাশাপাশি মারাঠি, তেলুগু, মালায়ালি ভাষার বেশ কিছু প্রজেক্টেও কাজ করেছেন। নেহার অভিনয়শৈলি বারবার মুগ্ধ করেছে দর্শককে। সোশাল মিডিয়াতেও রয়েছে বিরাট ফ্যান ফলোয়িং। এবার জেনে নেওয়া যাক চর্চার নেপথ্য কারণ কী?
মাতৃত্ব নিয়ে সোজসাপটা নেহা। অতীতে সন্তান নেওয়ার কথা ভাবলেও এখন তিনি নিজের স্বাধীনতাকেই গুরুত্ব দিতে চান। তবে ভবিষ্যৎ পরিকল্পনা করে রেখেছেন। পরে যদি কখনও মা হওয়ার ইচ্ছে হয় তখন সেই ইচ্ছেপূরণের জন্য ডিম্বাণু সংরক্ষণ করেছেন। ইচ্ছে হলেই যাতে সহজে মাতৃত্বের স্বাদ পান। জীবনে যখন সন্তানসুখ লাভের ইচ্ছে হয় তখন যাতে বঞ্চিত না হন সেই ব্যবস্থাই করেছেন নেহা।
এক সাক্ষাৎকারে নেহা মাতৃত্ব নিয়ে নিজের মতামত জানান। যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, মা হওয়ার পরিকল্পনা আছে? তখন তিনি বলেন "আগে ভেবেছিলাম কিন্তু পরে নিজের স্বাধীনতা বজায় রাখার ইচ্ছে হল। তাছাড়া পুরো জীবন একটি সন্তানের জন্য উৎসর্গ করতে চাই না, তাই সিদ্ধান্ত বদলেছি। তবে ভবিষ্যতের জন্য ডিম্বাণু সংরক্ষণ করেছি। আপাতত মাতৃত্ব অগ্রাধিকার নয়।"
সব মিলিয়ে, নেহা আপনছন্দেই জীবন কাটাতে ভালোবাসেন। কারও অতীত নিয়ে সমাজ কী বলছে বা মাতৃত্ব নিয়ে নানা মুনির নানা মত নিয়ে একেবারেই চিন্তিত নন। বরং স্রোতের বিপরীতে হেঁটেই নিজের সুখই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ২০২০ সালে যখন নেহা মুম্বইয়ের ব্যবসায়ী শার্দুল সিং বেয়াসকে বিয়ে করেন তখন শুভেচ্ছার সঙ্গে প্রচুর সমালোচনাও শুনতে হয়েছে।
সমালোচনার সূত্রপাত, নেহার আগে আরও দু’বার বিবাহিত ছিলেন শার্দুল। তাঁর দুই মেয়েও রয়েছে। তৃতীয় স্ত্রী হিসেবে নেহা নতুন জীবন শুরু করতেই সোশাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা। নেহা কেন শার্দুলকে বিয়ে করলেন সেই নিয়ে সমাজমাধ্যমে একের পর এক প্রশ্নবাণ ধেয়ে এসেছিল তাঁর দিকে। ট্রোলের জবাবে কী বলেছিলেন নেহা?
নেহা এসব নিয়ে একদমই বিচলিত নন। সমালোচনাগুলোকে কখনো গুরুত্ব দেননি। তিনি খুব স্পষ্টভাবে জানান, "আমারও তো অতীতে সম্পর্ক ছিল। আমার স্বামী যদি সেগুলো নিয়ে কিছু না ভাবেন তাহলে আমি কেন তাঁর অতীত নিয়ে ভাবব?" নেহা তাঁর কথার ভাঁজে বারবারই বুঝিয়েছেন অতীত নয় গুরুত্বপূর্ণ হল বর্তমান।
ডিম্বাণু সংরক্ষণ করা বলিউডে একেবারেই নতুন নয়। বলা ভালো, এই ট্রেন্ড দীর্ঘ কয়েক বছর পুরনো। বহু বলি অভিনেত্রী ডিম্বাণু সংরক্ষণের কথা প্রকাশ্যে বলেছেন। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে বহু অভিনেত্রীই ডিম্বাণু সংরক্ষণ করিয়েছিলেন। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী মোনা সিং থেকে বঙ্গললনা তানিশা মুখোপাধ্যায়, আকাঙ্ক্ষা রঞ্জন সহ আরও অনেকেই। অভিনেত্রী সোহা আলি খানও ডিম্বাণু সংরক্ষণ করতে চেয়েছিলেন। যদিও তাঁর পক্ষে বিষয়টা সহজ হয়নি।
তবে এমন কাহিনির সঙ্গে বাস্তবের তেমন যোগ পাওয়া যায় না। আসলে যুক্তিনিষ্ঠ মানুষের পক্ষে এই দাবি হজম করা অসম্ভব। তাঁদের প্রতিনিধি হয়ে সবথেকে বড় যুক্তিটি দিয়েছিলেন ব্রিটিশ লেখক ও কৌতুকশিল্পী স্টিভ পান্ট। বিবিসি রেডিওতে নিজের এক শোয়ে তিনি বলেন, ওই ছবিগুলির প্রিন্টে অগ্নিনির্বাপক পদার্থের সাহায্যে ভার্নিশ করা হয়েছিল। ফলে আগুনের সাধ্য হয়নি সেটিকে স্পর্শ করার।
পাশাপাশি আরও একটি যুক্তি হল, ছবিটি যে স্ট্রিংয়ের সাহায্যে দেওয়ালে লাগানো থাকত সম্ভবত আগুনের সংস্পর্শে এসেছিল সেটিই। ফলে সেটি আগুনে পুড়ে দেওয়াল থেকে খসে পড়ার সময় উলটো মুখ করে মাটিতে পড়ত। যার ফলে আগুনে সেটার কোনওরকম ক্ষতি হত না। তবে এমন সব যুক্তিতেও অবশ্য পরিস্থিতি বদলায়নি। পৃথিবী জুড়ে বাতাসে ভেসে থেকেছে ‘দ্য ক্রাইং বয়’কে ঘিরে জমতে থাকা অলৌকিকতার মেঘ।
Published By: Kasturi KunduPosted: 06:14 PM Apr 29, 2026Updated: 06:23 PM Apr 29, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
