Advertisement
অ্যানাল সেক্স, পরপুরুষের শয্যাসঙ্গিনী হতে চাপ! কেন ১৫ বছর অসুখী দাম্পত্য কাটালেন সেলিনা?
প্রেমের টানে অস্ট্রেলিয়া নিবাসী হোটেল ব্যবসায়ী পিটার হগের সঙ্গে ২০১১ সালে সংসার পেতেছিলেন সেলিনা।
প্রেমের টানে অস্ট্রেলিয়া নিবাসী হোটেল ব্যবসায়ী পিটার হগের সঙ্গে ২০১১ সালে সংসার পেতেছিলেন সেলিনা। প্রায় ১৫ বছরের অসুখী দাম্পত্যের শিকার অভিনেত্রী। স্বামীর বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন। নিজের যৌনজীবনের ভয়ংকর অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন সেলিনা।
ফের ইনস্টাগ্রামে 'বিষাক্ত' দাম্পত্য জীবন নিয়ে পোস্ট সেলিনার। কেন এতদিন ধরে এমন অসুখী দাম্পত্য সম্পর্ককে বয়ে বেড়ালেন তিনি, সে প্রশ্ন শুনে যেন বিরক্ত অভিনেত্রী। একজন সফল নারী হওয়া সত্ত্বেও কেন গার্হস্থ্য হিংসা মুখ বুজে সহ্য করলেন, কারণ জানালেন সেলিনা।
সেলিনা লেখেন, "অনেকেই প্রশ্ন করেন, একজন সফল, শিক্ষিত মহিলা হয়েও অসুখী দাম্পত্যে কেন ১৫ বছর কাটালাম? আমি নিজেকেও সে প্রশ্ন করি। কেন প্রথম ঘটনার পরই সম্পর্ক ছেড়ে বেরিয়ে এলাম না? কিংবা দ্বিতীয়, তৃতীয় ঘটনায়। আমি কি দৃষ্টিশক্তিহীন? দুর্বল? নাকি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম? লোকে যা ভাবে তার চেয়েও সত্য কঠিন। অত্যাচার বেশিরভাগ ক্ষেত্রে হিংসা থেকে শুরু হয়। কিন্তু এটা শুরু হয়েছিল ভালোবাসা থেকে, বিশ্বাস, শপথ থেকে। নির্ভরতা থেকে। তুমি মনে করছো কারও সঙ্গে ভবিষ্যৎ গড়তে চলেছো। তারপর হঠাৎ বদলে গেল।"
সেলিনা আরও লেখেন, "কিন্তু এটা ক্রমাগত ঘটছে না। মাঝে কিছু ভালো দিনও রয়েছে। ক্ষমা চাওয়া রয়েছে। কান্নাকাটি রয়েছে। পরিবর্তন দেখে মনে হয়েছে এটি সত্যি। আশা জেগেছে। দিন দিন আশা বেড়েছে। ধীরে ধীরে সহ্যক্ষমতা বেড়েছে। মানসিক এবং মৌখিক অত্যাচার আঘাতের চিহ্ন রাখে না। তবে আত্মবিশ্বাস শেষ করে দেয়। তুমি সহ্য করবে। তারপর অতিরিক্ত সহ্য করতে শুরু করবে।"
অভিনেত্রী আরও লেখেন, "একসময় নিজেকে প্রশ্ন করতে শুরু করবে। প্রথম আঘাত তোমাকে অবাক করবে। পঞ্চম আঘাত তোমাকে দ্বিধাগ্রস্ত করে দেবে। দশম আঘাত মনে হবে স্বাভাবিক। একাধিক আতঙ্ক তোমাকে চেপে ধরবে। মনে হবে পরিবার ভেঙে যাবে। সন্তানেরা কষ্ট পাবে। আর্থিক সমস্যা দেখা হবে। নতুন করে সব শুরু করতে হবে। একা হয়ে যাব।"
ইনস্টাগ্রাম পোস্টে সন্তানদের কথা উল্লেখ করে সেলিনা আরও লেখেন, "তাই সন্তানদের পৃথিবীর আনার আগে। কোনও সিদ্ধান্ত সবসময় তোমার পক্ষে যাবে না। তুমি শৈশবকে রক্ষা করো। সাফল্য কখনও সাধারণ মানুষের সমালোচনা থেকে তোমাকে বাঁচাতে পারবে না।"
সেলিনার কথায়, "তুমি ভাববে সব কিছু ঠিক হয়ে গিয়েছে। বিশেষত তুমি যখন বিশ্বাস করতে শুরু করবে বিয়ে পবিত্র বন্ধন। তখন আরও ভালোবাসলে। আরও সহ্য করবে। শান্ত হয়ে যাবে। সেই সময় কাছের মানুষেরাও অপরিচিতের থেকে আরও বেশি ভয়ানক হয়ে উঠবে। অত্যাচার সবসময় শারীরিক হয় না। কখনও কখনও নীরবেও আঘাত করা যায়। তাই কেন দাম্পত্যে টিকেছিলাম সে প্রশ্ন করবেন না। বরং জিজ্ঞাসা করুন কোন ফাঁদে পা দিয়ে বছরের পর বছর বহু শিক্ষিত মহিলা, পুরুষ অসুখী দাম্পত্যকে জিইয়ে রাখেন?"
বছরখানেক ধরে সিনেপর্দা, লাইমলাইটের অন্তরালে থাকলেও একসময়কার ‘বোল্ড’ বলিউড নায়িকাকে নিয়ে চর্চার অন্ত নেই। গত বছর স্বামী অস্ট্রেলিয়া নিবাসী হোটেল ব্যবসায়ী পিটার হগের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন সেলিনা। ডিভোর্সনামায় পরপুরুষের সঙ্গে শুতে বাধ্য করা থেকে বছরের পর বছর ধরে শারীরিক নিগ্রহ, অস্বাভাবিক যৌনতায় লিপ্ত হওয়া, এমনকী মোটা অঙ্কের পণ দিতে বাধ্য করার মতো একাধিক বিস্ফোরক ঘটনার বর্ণনা উল্লেখ করেছেন সেলিনা।
সেলিনার দাবি, বিয়ের ঠিক পর থেকেই স্বামীর আসল রূপ দেখতে পান তিনি। অভিনেত্রী জানান, “পিটার আমাকে পণের জন্য বাধ্য করত। বলত, সমস্ত ভারতীয় জামাইদের দেখেছি মোটা পণ, দামি পোশাক, গয়না পেতে। ফলত আমার বাড়ি থেকে পিটারকে ৭ লক্ষ টাকার গয়না-কাফলিঙ্ক উপহার দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ইতালিতে মধুচন্দ্রিমায় গিয়ে যখন ঋতুস্রাবের মরণকামড়সম যন্ত্রণায় ভুগছি, পিটারকে বলেছিলাম, ডাক্তারের কাছে নিয়ে যেতে। ও রেগে গিয়ে আমার উপর চেঁচিয়ে ওয়াইন গ্লাস ছুঁড়ে ভেঙে দেয়। যমজ সন্তান জন্ম দেওয়ার তিন সপ্তাহের মাথায় আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে বলেছিল- আমার জীবন থেকে বেরিয়ে যাও। সেসময়ে আমি সন্তানদের স্তন্যপান করাচ্ছিলাম। এক প্রতিবেশী এসে উদ্ধার করেন আমাকে।”
সেলিনার অভিযোগ, “২০১২ সালের দিল্লির ধর্ষণ কাণ্ডের কথা মনে করিয়ে পিটার আমাকে হুমকি দিয়েছিল, যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেব! ২০১৪-১৫ সাল থেকে আমাকে ওর অফিসের উচ্চপদস্থ কর্মীদের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে বাধ্য করত। বলত, এতে অফিসে ওর পদমর্যাদা বাড়বে। রাত হলেই আমাকে উপরের ঘরে ডেকে পাঠিয়ে চলত অকথ্য যৌনঅত্যাচার।"
তিনি আরও বলেন, "বিকৃত যৌনচারে অভ্যস্ত ছিল পিটার। নিত্যদিন পায়ুকামে (অ্যানাল সেক্স) বাধ্য করত আমাকে। স্ত্রী হিসেবে আমার প্রতি মানসিক টান তো দূরঅস্ত, আমাকে যৌনপুতুলে পরিণত করেছিল স্বামী পিটার হগ। সন্তানদের সামনে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত।” এমনকী নগ্ন ছবি তুলে রেখে বিভিন্ন সময়ে ব্ল্যাকমেইল করার অভিযোগও তুলেছেন সেলিনা জেটলি।
Published By: Sayani SenPosted: 09:23 PM Mar 08, 2026Updated: 09:34 PM Mar 08, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
