Advertisement
'ককটেল ২'-এর শুটে কৃতী-রশ্মিকার সঙ্গে দেদার ফূর্তি শাহিদের! পারিশ্রমিক যুদ্ধে কে এগিয়ে?
আউটডোর শুটিং থেকে ফাঁস 'থ্রি মাস্কেটিয়ার্স'-এর হুল্লোড়ের মুহূর্ত। নবপরিণীতা রশ্মিকার বোল্ড অবতারে 'থ ' নেটপাড়া!
পড়ন্ত রোদ, সমুদ্রতট আর সুদৃশ্য প্রেক্ষাপটে স্বল্পবসনা কৃতী শ্যানন, রশ্মিকা মন্দানার সঙ্গে রোম্যান্স শাহিদ কাপুরের! প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই 'ককটেল ২' নিয়ে তুমুল শোরগোল। গ্ল্যামারাস স্টার কাস্ট আর জেনজি লাভস্টোরি দেখার অপেক্ষায় দর্শকমহল। এবার আউটডোর শুটিং থেকে ফাঁস হল 'থ্রি মাস্কেটিয়ার্স'-এর হুল্লোড়ের মুহূর্ত।
শুটের ফাঁকে তিন তারকাকে কখনও খুনসুঁটি করতে দেখা যাচ্ছে তো কখনও বা আবার 'ক্যাপ্টেন অফ দ্য শিপ' পরিচালক হোমি আদাজানিয়ার নির্দেশ মাফিক হুইহুল্লোড় করে বাধ্য শিষ্যের মতো শট দিতে দেখা যাচ্ছে তাঁদের। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত 'ককটেল'-এর সিক্যুয়েল দেখার অপেক্ষায় দর্শকের যখন চাতক পাখির দশা, তখনই নির্মাতাদের তরফে প্রকাশ্যে এল ক্যামেরার নেপথ্যে মজার কিছু মুহূর্ত।
যেসব মজার ক্যামেরাবন্দি মুহূর্ত দেখে ইতিমধ্যেই অনুরাগীদের অনুমান, এই সিনেমা প্রেম-বন্ধুত্বের এক অন্যরকম আখ্যানের কথা বলবে। পাশাপাশি তারকাদের পারিশ্রমিক নিয়েও সিনেমহলের অন্দরে ফিসফাস! কানাঘুষো, দুই নায়িকার তুলনায় শাহিদ কাপুর নাকি এই সিনেমার জন্য গগনচুম্বী পারিশ্রমিক হাঁকিয়েছেন। যা কিনা কৃতী স্যাননের পারিশ্রমিকের চেয়ে দ্বিগুণেরও বেশি! রশ্মিকা বরং দৌড়ে কিছুটা পিছিয়েই।
শাহিদ কাপুর, রশ্মিকা মন্দানা, কৃতী স্যাননকে প্রথমবার এক ছবিতে দেখা যাবে। তিন জনেই প্রথম সারির অভিনেতা। সেই প্রেক্ষিতেই কৌতূহল শুরু হয়েছে যে, তিন তারকার মধ্যে কে সর্বোচ্চ পারিশ্রমিক পেলেন? উপরন্তু ঝলকে চোখধাঁধানো সব লোকেশন দেখে সিনেমার বাজেট নিয়েও আলোচনা শুরু হয়েছে। জানেন 'ককটেল ২'-এর পারিশ্রমিক যুদ্ধে কে এগিয়ে?
বলিউড মাধ্যম সূত্রে খবর, ১৫০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে 'ককটেল ২'। বলা হচ্ছে, এই সিনেমা নাকি বলিউডের অন্যতম ব্যয়বহুল রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি। খবর, সিনেমা তৈরিতে ৯৫ কোটি টাকা খরচ হলেও ৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল তারকাদের পারিশ্রমিকের জন্য। অন্যদিকে আরও ২০ কোটি টাকা খরচ হয়েছে সিনেমার প্রচারের জন্য। এবার আসা যাক, শাহিদ, কৃতী ও রশ্মিকার পারিশ্রমিকের বিষয়ে।
খবর, 'ককটেল ২' সিনেমার জন্য সবথেকে কম পারিশ্রমিক পেয়েছেন রশ্মিকা মন্দানা। বলিউডের এই রোম্যান্টিক কমেডি ঘরানার ছবিতে অভিনয়ের জন্য দক্ষিণী নায়িকা মোটে ৬ কোটি টাকা হাঁকিয়েছেন! তবে রশ্মিকাকে ছাপিয়ে গিয়েছেন কৃতী শ্যানন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী 'ককটেল' সিক্যুয়েলের জন্য ৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
তবে সবথেকে বেশি পারিশ্রমিক হাঁকিয়েছেন শাহিদ কাপুর। সিনেদুনিয়ায় দীর্ঘদিন ধরেই পারিশ্রমিক বৈষম্য নিয়ে বিতর্ক। কেন নায়িকাদের থেকে নায়করা বেশি টাকা এবং সুযোগ সুবিধে পাবেন? এই প্রশ্ন আজকের নয়! 'ককটেল ২'-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। খবর, এই সিনেমার জন্য মোট ২১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন শাহিদ। সিনেদুনিয়ায় ফিসফাস, অভিনেতা নাকি এইপ্রথম এত বড় অঙ্কের চেক সই করেছেন।
গল্পটা কীরকম? শাহিদ, কৃতী ও রশ্মিকার চরিত্রের মধ্য দিয়ে বন্ধুত্ব, প্রেম, মান-অভিমান, বিচ্ছেদের গল্প ফুটে উঠেছে ‘ককটেল ২’-তে। আসলে সিক্যুয়েলের গল্প নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করেননি নির্মাতারা। ত্রিকোণ প্রেমের সম্পর্কের প্রেক্ষাপট ইটালি। একদিকে শাহিদ-রশ্মিকার প্রেম, অন্যদিকে বাঁধনছাড়া বিহঙ্গ কৃতী। বন্ধুত্বের খাতিরে একসূত্রে বাঁধলেও পরে শাহিদকে নিয়ে ঝামেলা বাঁধে দু’জনের মধ্যে। তারপর?
Published By: Sandipta BhanjaPosted: 05:35 PM Jun 11, 2026Updated: 05:35 PM Jun 11, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
