Advertisement
অপ্রতিরোধ্য 'ধুরন্ধর ২', এবার 'হেভিওয়েট হিরো'র সাম্রাজ্য গুঁড়িয়ে দিলেন রণবীর!
'ধুরন্ধর' ভারতের প্রথম সিনেফ্র্যাঞ্চাইজি, যার দুটো ভাগের ছবিই হাজার কোটির বেশি ব্যবসা করতে পেরেছে। মুক্তির পয়লা সপ্তাহ থেকেই বক্স অফিসে বিজয়রথ ছুটিয়েছে এই সিনেমা। পঁচিশ সালের ডিসেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’-এর প্রথমভাগের পারফরম্যান্স পরখ করে সিনেবাণিজ্য বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন যে, সিক্যুয়েলও দৌড়বে। বাস্তবায়িত হয়েছে সেই ভবিষ্যদ্বাণীও।
১৫ এপ্রিল পর্যন্ত তিন হাজার কোটির ব্যবসা করে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয় করা দুই সিনে ফ্র্যাঞ্চাইজি ‘পুষ্পা’ এবং ‘বাহুবলী’র রেকর্ডও গুঁড়িয়ে দিয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। যা কিনা বলিউডের ইতিহাসে অন্যতম মাইলফলক বললেও অত্যুক্তি হয় না। সিনেমার পর্দায় হামজা আলি মাজারের দাপট অব্যাহত। সাত সপ্তাহ পর আরও এক নতুন রেকর্ড গড়ল আদিত্যর ছবি।
বক্স অফিসে আয়ের নিরিখে একের পর এক রেকর্ড ভাঙছে 'ধুরন্ধর ২'। রবিবাসরীয় আবহে এবার 'বাহুবলী ২: দ্য কনক্লুশন'-এর আয়কেও ছাপিয়ে গেল রণবীর-সারা জুটির 'ধুরন্ধর ২'। সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি হিসেবে বলিউডের ইতিহাসে অন্যতম মাইলফলক সৃষ্টি করল তা বলাই বাহুল্য।
৩ মে-তে ৪৬তম দিন পূর্ণ করেছে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'। 'বাহুবলী ২: দ্য কনক্লুশন'-এর রেকর্ড ব্রেক করলেও আমির খানের দঙ্গলকে এখনও ছুতে পারেননি আদিত্যর ছবি। স্যাকনিকের রিপোর্ট অনুযায়ী, 'ধুরন্ধর ২' বিশ্বজুড়ে এক হাজার ৭৮৮ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে। উল্লেখ্য, এটাই ছিল প্রভাসের 'বাহুবলী ২'-এর বক্স বিশ্বব্যাপী কালেকশন।
দুর্দান্ত ওপেনিংয়ের পর ধুরন্ধর যেভাবে বক্স অফিসে ছক্কা হাঁকাচ্ছে পরবর্তী সপ্তাহগুলোতে আরও মোটা টাকার ব্যবসা করবে বলেই আশাবাদী হলমালিকরা। সিনেমার বক্স অফিস আয়ই প্রমাণ মুক্তির পর দেড় মাসের বেশি সময় কেটে গেলেও সিনেমা দেখার প্রবণতায় ঘাটতি পড়েনি।
ধুরন্ধর ২-এর সাফল্যের নেপথ্যে রয়েছে বিদেশের মাটিতেও রেকর্ড ব্যবসা। মোট আয়ের মধ্যে ভারতীয় বক্স অফিসের আয় প্রায় এক হাজার ৩৬২ কোটি টাকা আর আন্তর্জাতিক স্তর থেকে মোট প্রাপ্তি আনুমানিক ৪২৬ কোটি টাকা।
গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে 'ধুরন্ধর ২'-এর স্ক্রিনিং সংখ্যা প্রথমবারের মতো ৫০০-এর নিচে নেমে এসেছে। কারণ নতুন মুক্তিপ্রাপ্ত ছবিগুলি সারা দেশে অনেক বেশি শো পেতে শুরু করেছে। এর ফলে ছবিটির দৈনিক আয় গড়ে এক থেকে দেড় কোটি কমেছে। ভারতের বক্স অফিসে ছবিটির মোট আয়ের পরিমান এক হাজার ১৩৮ টাকা।
৪ মে সোমবার সকাল পর্যন্ত 'ধুরন্ধর ২'-এর মোট বিশ্বব্যাপী আয় ছিল এক হাজার ৭৮৯ কোটি টাকা। এর ফলে পরিচালক এস.এস রাজামৌলির 'বাহুবলী ২'-এর প্রায় দশ বছরের পুরনো এক হাজার ৭৮৮ কোটির রেকর্ডকে অতিক্রম করে ফেলেছে রণবীর-সারার ছবি। তবে 'ভূত বাংলা', 'মাইকেল', 'দ্য ডেভিল ওয়ার্সের প্রদা ২'-মুক্তির পর এই ছবিগুলিই বাজার দখল করেছে।
যত দিন এগচ্ছে ততই প্রকাশ্যে আসছে ছবি তৈরির নেপথ্যের নানা গল্প। আদিত্য ধারের এই ছবিতে পাকিস্তান-বিরোধী চিত্রনাট্য, অভিনয় ছাড়াও ছবিটির অ্যাকশন দৃশ্য ছিল অন্যতম আকর্ষণ। আরও মজার বিষয়, ছবির অ্যাকশন দৃশ্যে বিশেষ করে ক্লাইম্যাক্সে রণবীর সিং এবং অর্জুন রামপালের লড়াইয়ের সময় দেখানো বিস্ফোরণগুলো ছিল কিন্তু পুরোপুরি খাঁটি।
Published By: Kasturi KunduPosted: 07:11 PM May 05, 2026Updated: 07:11 PM May 05, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
