Advertisement
২২ বছর পর মুভ অন! ইমরানকে ভুলে বাগদান সারলেন জেমিমা, কাকে বিয়ে করছেন সুন্দরী?
১৯৯৫ সালে বিয়ে করেন ইমরান-জেমিমা। ইংল্যান্ডের পাট চুকিয়ে, পড়াশোনা অসমাপ্ত রেখে সুন্দরী জেমিমা পাড়ি দেন পাকিস্তানের শ্বশুরবাড়িতে।
খেলার মাঠের ক্যাসানোভা। তাঁকে ঘিরে সবসময় মহিলাদের তীব্র আকর্ষণ। একের পর এক বিখ্যাত মহিলা ব্যক্তিত্বের সঙ্গে জড়িয়েছে তাঁর নাম। সেই ইমরান খান প্রথমবারের জন্য বিয়ে করেছিলেন জেমিমা গোল্ডস্মিথকে।
প্রায় রূপকথার মতো অসম্ভব ছিল তাঁদের প্রেমকাহিনী। লন্ডনের বিখ্যাত মিডিয়া পরিবারের সন্তান জেমিমা। ব্রিটিশ ধনকুবের জেমস গোল্ডস্মিথের কন্যা। ইংরাজি নিয়ে পড়াশোনা করছিলেন ১৯৯৩ সাল থেকে।
কলেজে পড়ার সময়েই বিশ্বকাপজয়ী পাক অধিনায়ক ইমরানের প্রেমে পড়েন জেমিমা। একেবারে সিনেমার মতো পড়াশোনা ছেড়ে ইমরানের সঙ্গে সারাজীবন কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন মাত্র ২১ বছর বয়সি জেমিমা।
১৯৯৫ সালে বিয়ে করেন ইমরান-জেমিমা। ইংল্যান্ডের পাট চুকিয়ে, পড়াশোনা অসমাপ্ত রেখে সুন্দরী জেমিমা পাড়ি দেন পাকিস্তানের শ্বশুরবাড়িতে। বিয়ে করে সংসার শুরু করেছেন।
সেসময়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন এই বিয়ের ভবিষ্যৎ নিয়ে। উচ্চবিত্ত ব্রিটিশ সুন্দরী আদৌ পাকিস্তানে এসে মানিয়ে নিতে পারবেন কিনা, ইমরানের তুমুল জনপ্রিয়তা সামলাতে পারবেন কিনা-এমন নানা প্রশ্ন ছিল।
কিন্তু সমালোচকদের মুখে ছাই দিয়ে দিব্যি চলেছে ইমরান-জেমিমার সংসার। ২২ বছরের ফারাক ছিল দু'জনের মধ্যে। কিন্তু ইমরানের পাশে হামেশাই দেখা যেত জেমিমাকে।
বিয়ের পরের বছরই পুত্র সন্তানের জন্ম দেন জেমিমা। তিনবছর পর ফের তাঁর কোলে আসে পুত্র সন্তান। ইমরানের রাজনৈতিক জীবনের সূচনাতেও জেমিমা ছিলেন স্বামীর পাশে।
তবে শেষ পর্যন্ত এত চ্যালেঞ্জ সামলাতে পারেননি জেমিমা। ২০০৪ সালে ভেঙে যায় তাঁর বিয়ে। বিচ্ছেদের অন্যতম প্রধান কারণ ছিল পাকিস্তানে জেমিমার মানিয়ে নেওয়ার সমস্যা। অবশ্য বিচ্ছেদের পরও বহুবার ইমরানের হয়ে মুখ খুলেছেন তিনি।
জেমিমার সঙ্গে বিচ্ছেদের ১১ বছর পর রেহাম খানকে বিয়ে করেন ইমরান। সেই বিয়েও টেকেনি। ২০১৮ সালে আধ্যাত্মিক গুরু বুশরা বিবিকে বিয়ে করেন ইমরান। কিন্তু ইমরানের সঙ্গে বিচ্ছেদের পর জেমিমা কাউকে মন দেননি।
Published By: Anwesha AdhikaryPosted: 07:07 PM May 04, 2026Updated: 07:07 PM May 04, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
