Advertisement
পাত্তা পাবে না মেসি-রোনাল্ডোর দল! বিশ্বকাপের সবচেয়ে দামি স্কোয়াড কারা?
তালিকায় আর্জেন্টিনা, ব্রাজিল বা পর্তুগাল কোথায়?
ব্যক্তিগত জনপ্রিয়তা বা মূল্যে লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আলোচনায় থাকলেও, পুরো স্কোয়াডের সম্মিলিত মূল্যে ৪৭টি দেশকে পিছনে ফেলেছে কিলিয়ান এমবাপের দেশ। শুনতে অবাক লাগলেও ‘ইহাই সত্য’। ট্রান্সফারমার্কেট সূত্রে এমনই দেখা যাচ্ছে। প্রশ্ন হল, ফুটবলারদের বাজারমূল্য অনুসারে তালিকায় আর্জেন্টিনা, ব্রাজিল বা পর্তুগাল কোথায়?
বিশ্বকাপের মঞ্চে নামার আগেই আলোচনায় ফ্রান্স। ‘লেস ব্লুস’ যেন এক ধনভাণ্ডার। তাদের মোট বাজারমূল্য প্রায় ১.৬৭ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১৫,৯৬৭ কোটি টাকা। এই তারকাখচিত দলের সবচেয়ে দামি রত্ন কিলিয়ান এমবাপে। যাঁর একক মূল্যই প্রায় ২,২২০ কোটি টাকা। তাই মাঠে নামার আগে থেকেই তারা ভয় জাগায় প্রতিপক্ষের মনে। এটাই তাদের শক্তির বড় পরিচয়। এবারের বিশ্বকাপে তারা অন্যতম ফেভারিট।
বিশ্বকাপের দলগুলোর বাজারমূল্যে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। হ্যারি কেন ও জুড বেলিংহ্যামদের নিয়ে গড়া এই দলের মোট মূল্য প্রায় ১.৪৩ বিলিয়ন ডলার, যা প্রায় ১৩,৬৭৯ কোটি টাকা। দলের সবচেয়ে দামি খেলোয়াড় বেলিংহ্যাম, যার মূল্য প্রায় ১,৫৫৪ কোটি টাকা। তরুণ আর অভিজ্ঞদের মিশেলে ইংল্যান্ডও শক্তিশালী দল হিসেবে বিশ্বকাপে বড় আশা নিয়ে মাঠে নামে।
দামি দলের তালিকায় তৃতীয় স্থানে স্পেন। এরপর রয়েছে পর্তুগাল ও জার্মানি। স্পেনের স্কোয়াডের মোট মূল্য প্রায় ১.৩৭ বিলিয়ন ডলার, পর্তুগালের ১.১১ বিলিয়ন এবং জার্মানির ১.০৯ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় তা দাঁড়ায় প্রায় ১৩,১০০ কোটি, ১০,৬১৪ কোটি ও ১০,৪২৪ কোটি টাকা। তিন দলই তারুণ্য আর অভিজ্ঞতায় ভরপুর, বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে তারা মাঠে নামবে।
বিশ্বকাপের ধনী দলের তালিকায় ষষ্ঠ ব্রাজিল। এরপর সপ্তমে নেদারল্যান্ডস। আর অষ্টমে গত বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। ব্রাজিলের মূল্য প্রায় ৯৯৪.১ মিলিয়ন ডলার, আর্জেন্টিনার ৮৯১.১ মিলিয়ন এবং নেদারল্যান্ডসের ৯১২.৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যথাক্রমে ৯,৫০৫ কোটি, ৮,৭২৫ কোটি ও ৮,৫২২ কোটি টাকা। তিন দলই ইতিহাস আর তারুণ্যে ভরপুর, বিশ্বকাপে নতুন গল্প লিখতে প্রস্তুত।
বিশ্বকাপের সবচেয়ে দামি দলগুলোর তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে নরওয়ে ও বেলজিয়াম। নরওয়ের স্কোয়াডের মূল্য প্রায় ৬৫৫.১ মিলিয়ন ডলার। অর্থাৎ ৬,২৬৪ কোটি টাকা। অন্যদিকে বেলজিয়ামের মূল্য ৫৯১.৮ মিলিয়ন ডলার, যা প্রায় ৫,৫৮৭ কোটি টাকা। দুই দলই তারকা সমৃদ্ধ। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে তারা বিশ্বকাপে বড় চমক দেখাতে পারে বলে।
Published By: Prasenjit DuttaPosted: 03:36 PM Jun 08, 2026Updated: 02:05 PM Jun 09, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
