Advertisement
চট্টগ্রামে সরস্বতী পুজোয় একটুকরো শান্তিনিকেতন, সাক্ষী থাকুন ওপার বাংলার বাগদেবীর বন্দনার
শুধু এপার বাংলা নয়, ওপার বাংলাতেও ধুমধাম করে পালিত হচ্ছে সরস্বতী পুজো।
শুধু এপার বাংলা নয়, ওপার বাংলাতেও ধুমধাম করে পালিত হচ্ছে সরস্বতী পুজো। বাঙালির ভ্যালেন্টাইনস ডে-তে সেজেগুজে অঞ্জলি দেওয়ার ধুম বাংলাদেশেও।
চট্টগ্রামের উত্তর কাট্টলির দাশ বাড়ির কেসমার্ক ক্লাবের মণ্ডপসজ্জাও চোখে পড়ার মতো। দুর্গাপুজোকেও যেন টেক্কা দেয় সরস্বতী পুজোর এই আড়ম্বর।
চট্টগ্রামের কক্সবাজারে পুজো মণ্ডপ নিজেদের থিমের মাধ্যমে জীবনকে সেলিব্রেট করার কথা বলছে। তাদের এবারের থিম কেউ কারও নয়। সোনালী সংঘ বাণী অর্চনা উদযাপন পরিষদের পুজোর বার্তা, আত্মহত্যার ভাবনা বর্জন করে জীবনকে সেলিব্রেট করুন।
চট্টগ্রামের দক্ষিণ কাট্টলির দেবেন্দ্র মাস্টার পাড়া পূজা উদযাপন পরিষদের পুজোয় আবার ধরা পড়েছে এক চিলতে শান্তিনিকেতন।
Published By: Sulaya SinghaPosted: 04:33 PM Feb 14, 2024Updated: 04:33 PM Feb 14, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
