Advertisement
সুইমিং পুলে মাহিকার সঙ্গে অন্তরঙ্গ হার্দিক, 'রাজকন্যা'কে কীভাবে জানালেন জন্মদিনের শুভেচ্ছা?
'এভিল আই স্টিকার'-ও ব্যবহার করেছেন ভারতীয় অলরাউন্ডার।
প্রেমের সপ্তাহ শেষ হয়েছে ক'দিন আগেই। তবে যুগলদের তার রেশ রয়ে গিয়েছে। প্রতিটি দিনই যেন প্রেমের দিন। আহমেদাবাদের গ্যালারিতে তাঁর হয়ে গ্যালারিতে গলা ফাটিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডারের ‘হৃদয়হরণী’ মাহিকা শর্মা। এবার তাঁর জন্মদিনে আরও রোমান্টিক হার্দিক পাণ্ডিয়া।
১৯ ফেব্রুয়ারি প্রেমিকা মাহিকার জন্মদিন। এমন বিশেষ দিনে ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করে 'বেতাজ বাদশা' হার্দিক জানিয়ে দিলেন, তাঁর জীবনের 'রাজকন্যা' তিনিই।
হার্দিকের এই পোস্ট সোশাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। প্রেমিকাকে আদুরে শুভেচ্ছা জানাতে দেখে নেটিজেনরা বলছেন, ভালোবাসার সপ্তাহ পেরিয়ে এসেও দু'জনকে এভাবে ভালোবাসতে দেখে মন ভরে যাচ্ছে।
ছবিতে দেখা যাচ্ছে সুইমিং পুলে ঘনিষ্ঠ মুহূর্ত উপভোগ করছেন তাঁরা। সেখান থেকে দেখা যাচ্ছে বহুদূর বিস্তৃত সমুদ্র। নীল আকাশের শামিয়ানা ছুঁয়েছে জলরাশি। সেখানে আলিঙ্গনাবদ্ধ হার্দিক এবং মাহিকা। পাশে শোভা পাচ্ছে শ্রীলঙ্কার পতাকা। মনে করা হচ্ছে, দ্বীপরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা। সেখানেই এই ছবি। অনেকেই আবার বলছেন, পাকিস্তান ম্যাচের সময় দিগন্তবিসৃত এই জলরাশি উপভোগ করেছেন দু'জন।
তবে সমর্থকদের জন্য এই মুহূর্তটি ভাগ করে নেওয়ার জন্য এই বিশেষ দিনটাকেই বেছে নিয়েছেন হার্দিক। আদুরে শুভেচ্ছা জানিয়ে ভারতীয় অলরাউন্ডার লেখেন, 'শুভ জন্মদিন আমার রাজকন্যা।'
এখানেই শেষ নয়, তাঁদের সম্পর্কে যাতে নজর না লাগে সেই জন্য 'এভিল আই স্টিকার'-ও ব্যবহার করেছেন ইনস্টা স্টোরিতে।
পাকিস্তান ম্যাচের আগে ভালোবাসার মানুষটিকে গোলাপের বাকেট উপহার দিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার। আহ্লাদিত মাহিকা ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেন। লাল গোলাপের তোড়া উপহার পেয়ে তিনি লেখেন, ‘সময়মতো দিল্লিতে পৌঁছে গিয়েছি। আমার মনের মানুষ!’ এভাবে ‘লাল ইশ্কে’ বাঁধা পড়েছিলেন মাহিকা।
মাহিকার সেই পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন পাণ্ডিয়া। লেখেন, ‘ভ্যালেন্টাইনস এবং আমার বেবির সপ্তাহ শুরু।’ সঙ্গে তিনটি লাল ভালোবাসার ইমোজিও দেন। নেটিজেনরা অপেক্ষা করছিলেন, হার্দিক তাঁর প্রেমিকাকে জন্মদিনে কী উপহার দেন, সেটা দেখার জন্য। এমনিতে হার্দিক খুবই রোম্যান্টিক। তাই তাঁরা নিশ্চিত ছিলেন, বড়সড় কোনও সারপ্রাইজ অপেক্ষা করছিল মাহিকার জন্য। তাঁরা একেবারেই নিরাশ হননি।
তিনি ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার। তাঁকে অনেকেই ডাকেন টিম ইন্ডিয়ার ‘ফ্যাশন আইকন’। হার্দিক পাণ্ডিয়ার হেয়ার স্টাইল, ট্যাটু কিংবা হিরে খচিত কানের দুল নিয়ে কম চর্চা হয়নি। এবার চর্চায় তাঁদের ঘনিষ্ঠ ছবি।
বিখ্যাত গানে বলে, ‘হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে’। তবে হৃদয়ে না হলেও ট্যাটুর মাধ্যমে শরীরে ভালোবাসার মানুষের নাম খোদাই করার বহু উদাহরণ রয়েছে। সদ্যই সেই তালিকায় নাম লিখিয়েছেন হার্দিক। প্রেমিকা মাহিকা শর্মার নামের প্রথম অক্ষর ‘এম’ ট্যাটু করিয়েছেন তারকা অলরাউন্ডার।
মজার কথা হল, এই ট্যাটুটি করাতে হার্দিক সানির স্টুডিও-তে গিয়েছিলেন রাত দুটোর পরে। প্রায় ২-৩ ঘণ্টা পরিশ্রমের পর ট্যাটুটি তৈরির কাজ শেষ হয়। ভোর সাড়ে পাঁচটা নাগাদ তিনি স্টুডিও থেকে বেরিয়ে যান। সব মিলিয়ে ঘণ্টা তিনেক স্টুডিও-তে ছিলেন। সানি জানিয়েছেন তিনি প্রতিটি সেশনে ৫ লক্ষ টাকা করে নেন। হার্দিকের ওই ট্যাটু করাতে একাধিক সেশন লেগেছে তাঁর। সেক্ষেত্রে ধরে নিতে হবে প্রেমিকার জন্য ট্যাটু করাতে ৫ লাখের বেশি খরচ করেছেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার।
Published By: Prasenjit DuttaPosted: 03:03 PM Feb 19, 2026Updated: 04:17 PM Feb 19, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
