Advertisement
মাহিকার প্রেমে ডুবেও 'প্রাক্তন' নাতাশাকে ৪ কোটির উপহার হার্দিকের! পুরনো প্রেম জাগল?
গত ২০২৪ সালে নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন হার্দিক।
বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে বছর দুয়েক আগে। কিন্তু পুরনো প্রেম কি এখনও ভুলতে পারেননি হার্দিক পাণ্ডিয়া? এই মুহূর্তে মাহিকা শর্মার সঙ্গে মাখোমাখো প্রেম ভারতীয় অলরাউন্ডারের। তার মধ্যেই চার কোটি টাকার গাড়ি উপহার প্রাক্তন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচকে। ব্যাপারটা কী?
সম্প্রতি ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ির সঙ্গে দেখা গেলো নাতাশাকে। সঙ্গে ছিল তাঁর ও হার্দিকের ছেলে অগস্ত্য। যে গাড়ির দাম ৩ থেকে ৪ কোটি টাকা। যে সংস্থা থেকে গাড়ি নেওয়া হয়েছে, তারাও নিশ্চিত করেছে যে এই গাড়িটি হার্দিকের দেওয়া।
ওই সংস্থা থেকে লেখা হয়েছে, 'হার্দিক পাণ্ডিয়াকে আবারও ধন্যবাদ আমাদের থেকে গাড়ি নেওয়ার জন্য। আমাদের সম্পর্ক ভরসার উপর তৈরি। ল্যান্ড রোভার গাড়িটি মুম্বইয়ে পাঠানো হয়েছে। অগস্ত্য পাণ্ডিয়া ও মিস স্ট্যানকোভিচকে গাড়িটি উপহার দেওয়া হয়েছে।'
এদিকে মাহিকা শর্মার প্রেমে ডুবে হার্দিক। বিশ্বকাপ চলাকালীন মাহিকার সঙ্গে একাধিকবার দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার তারকাকে। ১৯ ফেব্রুয়ারি ছিল প্রেমিকা মাহিকার জন্মদিন। এমন বিশেষ দিনে ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করেন ‘বেতাজ বাদশা’ হার্দিক। জানিয়ে দেন, তাঁর জীবনের ‘রাজকন্যা’ মাহিকাই।
দু'জনের ঘনিষ্ঠতা এখন ক্রিকেটপ্রেমীদের মুখে-মুখে। ওই পোস্ট দেখা যায়, সুইমিং পুলে ঘনিষ্ঠ মুহূর্ত উপভোগ করছেন তাঁরা। সেখান থেকে দেখা যাচ্ছে বহুদূর বিস্তৃত সমুদ্র। নীল আকাশের শামিয়ানা ছুঁয়েছে জলরাশি। সেখানে আলিঙ্গনাবদ্ধ হার্দিক এবং মাহিকা।
এখানেই শেষ নয়। বোর্ডের নিষেধাজ্ঞাকে 'বুড়ো আঙুল' দেখিয়ে টিম হোটেলেও একসঙ্গে ছিলেন হার্দিক-নাতাশা। দু’জনের হাতে হাত। হোটেলের লবি দিয়ে হেঁটে যাচ্ছেন দু’জনে। কিন্তু নেটিজেনদের চোখ কপালে উঠেছে দু’জনের পোশাক দেখে। বাথরোবে ঘুরে বেড়াচ্ছেন হার্দিক।
নতুন বছরের শুরুতে দেখা যায়, একটি স্ক্রিনশট শেয়ার করেছেন মাহিকা। সেখানে দেখা যায়, প্রেমিকাকে সঙ্গে নিয়ে হার্দিক ভিডিও কলে ব্যস্ত। ফোনের অপর প্রান্তে রয়েছেন হার্দিকের মা, নলিনী পাণ্ডিয়া। সকলের প্রশ্ন, তাহলে নতুন বছরে কি নতুন ইনিংস শুরু করছেন তাঁরা? চারহাত কি খুব দ্রুতই এক হচ্ছে?
গত ২০২৪ সালে নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন হার্দিক। সংসার ছাড়ার পরই ছেলে অগস্ত্যকে নিয়ে সার্বিয়া চলে যান নাতাশা। তিনি ঘনিষ্ঠদের জানিয়ে ছিলেন, নানা কারণে সারাদিন ব্যস্ত থাকতেন হার্দিক। বউ-বাচ্চাকে সময়ও দিতেন না। এমন মানুষের সঙ্গে থাকাটা বেশ কঠিন। তাই বিচ্ছেদ।
তবে একটা সূত্রে দু'জন গাঁথা। সেটা যথেষ্ট দায়িত্বের সঙ্গে পালন করছেন হার্দিক-নাতাশার সন্তান অগস্ত্যের প্রতি তাঁদের দায়িত্ব। মাহিকার সঙ্গে সম্পর্ক সত্ত্বেও হার্দিক নিজের কর্তব্য থেকে সরেনি। এমনকী মাহিকার সঙ্গে খুবই ভালো সম্পর্ক অগ্যস্তর।
Published By: Arpan DasPosted: 05:25 PM Feb 22, 2026Updated: 05:27 PM Feb 22, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
