Advertisement
ছন্দে ভূস্বর্গ, বন্ধ হওয়া ১৪টি ট্যুরিস্ট স্পট খুলল পহেলগাঁওয়ে, ঘোরার সুযোগ আরও ১০ জায়গায়
২৪ এপ্রিল ২০২৫-এর সেই অভিশপ্ত স্মৃতি কাটিয়ে ভূস্বর্গ আবার ফিরছে ছন্দে। পহেলগাঁও হামলার পর নিরাপত্তা জনিত কারণে বন্ধ থাকা ১৪টি পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ দিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। গত বছর এপ্রিলের সেই হামলার পর থেকেই একাধিক দর্শনীয় স্থানে পর্যটক প্রবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু এবার সেই বিধিনিষেধ তুলে নেওয়া হল।
২৪ এপ্রিল ২০২৫-এর সেই অভিশপ্ত স্মৃতি কাটিয়ে ভূস্বর্গ আবার ফিরছে ছন্দে। পহেলগাঁও হামলার পর নিরাপত্তা জনিত কারণে বন্ধ থাকা ১৪টি পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ দিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। গত বছর এপ্রিলের সেই হামলার পর থেকেই একাধিক দর্শনীয় স্থানে পর্যটক প্রবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু এবার সেই বিধিনিষেধ তুলে নেওয়া হল। প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্তে খুশির হাওয়া পর্যটন মহলে। কোন কোন পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হল জানেন কি? না জেনে থাকলে দেখে নিন এখনই।
শ্রীনগরের টিউলিপ গার্ডেন: এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন। জাবারওয়ান পাহাড়ের কোলে লক্ষ লক্ষ টিউলিপের সমারোহ দেখার জন্য মুখিয়ে থাকেন ভ্রমণপিপাসুরা। ডাল লেকের শান্ত জল আর টিউলিপের রঙের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। শ্রীনগর ভ্রমণের এটিই এখন প্রধান আকর্ষণ।
দুধপথরী বা দুধের উপত্যকা: কাশ্মীরের অন্যতম সুন্দর চারণভূমি হল দুধপথরী। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝরনার জল পাথরে ধাক্কা খেয়ে সাদা ফেনার সৃষ্টি করে। দেখে মনে হয় যেন দুধের ধারা বইছে। গ্রীষ্মের তপ্ত দিনে এই পাইন ঘেরা উপত্যকা পর্যটকদের পরম শান্তির আশ্রয়স্থল।
ছবির মতো ইউসমার্গ: বুদগাম জেলার আল্পাইন তৃণভূমি ইউসমার্গ যেন এক জীবন্ত ক্যানভাস। পাইন বনের গহন ছায়া আর দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ আপনাকে নির্জনতার স্বাদ দেবে। ট্রেকিং প্রিয় মানুষদের জন্য এই জায়গাটি স্বর্গরাজ্য। পহেলগাঁও হামলার পর দীর্ঘ সময় এই স্থানটি সাধারণের জন্য বন্ধ রাখা হয়েছিল।
থাজওয়াস হিমবাহ: গণ্ডেরবালের থাজওয়াস গ্লেসিয়ার এখন পর্যটকদের জন্য উন্মুক্ত। বরফের চাদরে ঢাকা এই এলাকাটি অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে অত্যন্ত প্রিয়। স্লেজ রাইড বা পাহাড়ি পথে হেঁটে হিমবাহের কাছে যাওয়ার রোমাঞ্চ আবারও উপভোগ করতে পারবেন পর্যটকরা। সোনমার্গের কাছেই এর অবস্থান।
পীর কি গলি ও ডাবজান: শোপিয়ান জেলার পীর কি গলি এখন পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত। ঐতিহাসিক মুঘল রোডের এই অংশটি উচ্চতার কারণে মেঘে ঢাকা থাকে। এছাড়া পার্শ্ববর্তী ডাবজান ও পদপাওয়ান এলাকাটিও খুলে দেওয়া হয়েছে। এখানকার প্রাকৃতিক শোভা বিদেশি লোকেশনকেও হার মানাতে বাধ্য।
ডান্ডিপোরা পার্ক ও কোকেরনাগ: দক্ষিণ কাশ্মীরের কোকেরনাগে অবস্থিত ডান্ডিপোরা পার্ক তার প্রাকৃতিক ঝরনা এবং সুসজ্জিত বাগানের জন্য পরিচিত। শীতের জড়তা কাটিয়ে এই পার্ক এখন বসন্তের রঙে সেজে উঠেছে। সপরিবারে সময় কাটানোর জন্য বা নিরিবিলি ভ্রমণের জন্য এই স্পট দুর্দান্ত।
Published By: Buddhadeb HalderPosted: 08:29 PM Feb 21, 2026Updated: 08:29 PM Feb 21, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
