Advertisement
ফ্যাট টু ফিট! করিনা থেকে সারা-আদনান, পৃথুল চেহারা কমিয়ে পর্দায় বাজিমাত করেছেন কোন বলি তারকারা?
পৃথুল চেহারার জন্য অতীতে অভিনয়ের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন এমন অভিনেতা-অভিনেত্রীর সংখ্যাও নেহাত কম নয়। সোনাক্ষী থেকে সোনম, অর্জুন, আর কোন তারকা রয়েছেন এই তালিকায়?
তারকা মানেই ঝকঝকে জীবন। যা দেখে অনুরাগীরা মোহিত হন। কিন্তু সেই ফিটনেস, সুন্দর চেহারার নেপথ্যে লুকিয়ে রয়েছে কঠোর পরিশ্রম। শৃঙ্খলা আর সঠিক ডায়েট মেনে নিজেদের শরীরকে একভাবে ধরে রাখা মুখের কথা নয়। পৃথুল চেহারার জন্য অতীতে অভিনয়ের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন এমন অভিনেতা-অভিনেত্রীর সংখ্যাও নেহাত কম নয়। সোনাক্ষী থেকে সোনম, অর্জুন, আর কোন তারকা রয়েছেন এই তালিকায়?
এই তালিকায় প্রথমেই যার কথা বলতে হয় তিনি কাপুরকন্যা করিনা কাপুর। 'টশন' ছবিতে প্রথমবার বলিউডের বেবো 'জিরো ফিগার'এ সকলকে চমকে দিয়েছিলেন। তাআর আগে বেশ ওজন বেড়েছিল। 'টশন' ছবিতে ওজন ঝরানোর পর থেকে 'টোনড' চেহারা বজায় রাখার দিকেই মনোযোগী হয়েছেন করিনা । নিয়ম করে যোগা করে ও সঠিক ডায়েট মেনে রেখেছেন নিজের সেই চেহারা।
বলিউডে অভিষেক হওয়ার আগে পৃথুল চেহারা ছিল সোনাক্ষীরও। 'দাবাং' ছবির হাত ধরে 'রাজ্জো' হয়ে দর্শকের দরবারে প্রত্ম তাঁর আসা। প্রথম ছবিতেই সকলের মন জয় করে নিয়েছিলেন শত্রুঘ্ন কন্যা। তবে তার আগে সোনাক্ষীকে কমাতে হয়েছিল প্রায় ৩০ কেজি।
'ফ্যাট টু ফিট' হওয়ার জার্নিতে নাম রয়েছে বনিপুত্র অর্জুন কাপুরেরও। এককালে ১৩০ কেজি ওজন ছিল অভিনেতার। 'ইশকজাদে' ছবিতে অভিষেক ঘটার আগে কঠোর পরিশ্রম, ডায়েট মেনে ওজন ঝরিয়ে সিক্স প্যাক অ্যাবসে পর্দায় হাজির হন অর্জুন। তবেবতারপর থেকে সেই চেহারাই বজায় রেখেছেন তিনি নিয়ম মেনে।
এই তালিকায় রয়েছেন পরিণীতি চোপড়াও। অভিনয় জগতে আসার আগে অনেক বেশি ওজন ছিল তাঁর। তবে আত্মবিশ্বাস না হারিয়ে শরীরচর্চা ও সঠিক ডায়েটের মাধ্যমেই সেই অতিরিক্ত ওজন কমিয়েছিলেন পরিণীতি।
বাদ যান না আলিয়া ভাটও। বলিউডে আসার আগে যথেষ্ট ওজন কমান তিনিও। প্রায় ১৬ কেজি ওজন কমাতে হয়েছিল আলিয়াকে। তারপরই বলিউডে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবিতে আত্মপ্রকাশ ঘটে আলিয়ার।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী আদনান স্বামীকে ভুলে গেলে চলবে না। তাঁর চেহারার আমূল পরিবর্তন নজির তৈরি করেছিল। একসময়ে তাঁর ওজন ছিল ২০৬ কেজি। এক বছিরের মধ্যে সেই ওজন কমিয়ে ১৩০ কেজিতে নামিয়ে আনেন। এরপর ক্রমেই সঠিক জীবনযাপনের মাধ্যমে ওজন কমানোর পর সেই চেহারা ধরে রেখেন গায়ক। কাজেই 'ফ্যাট টু ফিট' জার্নিতে তিনি নজির গড়েছেন বলা যায়।
'ছোটে নবাবকন্যা' সারা আলি খানও বাদ যান না। ৯৬ কেজি ওজন ছিল তাঁর। বলিউডে পা রাখার আগে অনেক কসরৎ করে ওজন কমান তিনি।
Published By: Arani BhattacharyaPosted: 06:28 PM Feb 22, 2026Updated: 06:31 PM Feb 22, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
