Advertisement
'ঈশ্বরও জানেন আমাদের...', জন্মদিনে রাজকে প্রেমমাখা শুভেচ্ছা শুভশ্রীর, কীভাবে হল সেলিব্রেশন?
প্রকাশ্যে একে অপরকে ভালোবাসার কথা জানাতে কখনও কার্পণ্য করেন না 'রাজশ্রী' জুটি। এবারেও তার অন্যথা হল না।
পায়ে পায়ে বিয়ের সাত বছর পার। কিন্তু বিয়ের বয়স বাড়লেও টলিপাড়ার পাওয়ার কাপল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রেম এতটুকু কমেনি। বরং তা উত্তরোত্তর বেড়েছে।
প্রকাশ্যে একে অপরকে ভালোবাসার কথা জানাতে কখনও কার্পণ্য করেন না 'রাজশ্রী' জুটি। এবারেও তার অন্যথা হল না। আর তা হবেই বা কী করে? টলিউডের 'ডিরেক্টর সাহেব' তথা স্বামী রাজের জন্মদিন বলে কথা।
২১ ফেব্রুয়ারি ৫১ বছরে পা রাখলেন রাজ। এদিন বরাবরের মতো আদুরে পোস্টে রাজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসার কথা জানালেন শুভশ্রী।
আদুরে পোস্টে রাজঘরনি লিখলেন, 'স্বয়ং ঈশ্বরও জানেন আমাদের একে অপরকে ঠিক কতটা প্রয়োজন জীবনের প্রতিটা ক্ষেত্রে। তোমাকে খুব ভালোবাসি আমার জীবনের সেরাটা হলে তুমি। আমার ভালোবাসা তোমাকে শুভ জন্মদিন।'
শুভশ্রীর পোস্টে রাজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার বহু তারকা। ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই রাজের জন্মদিনের সেলিব্রেশনে মেতে ওঠেন শুভশ্রী ও পরিবাররে সকলে। রাজের বাহুলগ্না হয়ে হাসিমুখে পোজ দিয়েছেন শুভশ্রী। নায়িকার খোলা কাঁধে চুমু খেয়ে ভালোবাসা উজাড় করে দেন প্রেম জাহির করেছেন রাজও।
ঘরোয়া ভাবেই কাছের সকলকে নিয়েই এদিন উদযাপন সেরেছেন রাজ। নৈশভোজ সেরেছেন রেস্তরাঁয়। সোশাল মিডিয়ায় সেই ছবিরও দেখা মিলেছে। মেনুতে ছিল ইটালিয়ান খাবার। ছিল ব্রাশেটা,মার্গারিটা পিজ্জা,নানা ধরণের পেস্ট্রি।
প্রতি বছরই রাজের জন্মদিনটা স্পেশাল করে তুলতে কোনও কার্পণ্য করেন না শুভশ্রী। পঞ্চব্যঞ্জন সুস্বাদু পদের ব্যবস্থা থেকে জন্মদিনের সমস্ত আয়োজন একা হাতে সারেন।
খুব জরুরী না হলে তেমন কোনও কাজও রাখেন না এদিন নায়িকা। পরিবার ও স্বামীর সঙ্গেই এই বিশেষ দিনটা কাটান তিনি। অভিনয়-সংসার ও মাতৃত্ব একা হাতে শুভশ্রী যেভাবে সামলাচ্ছেন তা বলাই বাহুল্য।
Published By: Arani BhattacharyaPosted: 07:14 PM Feb 21, 2026Updated: 07:14 PM Feb 21, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
