Advertisement
ভারতীয় ঐতিহ্যে মেট গালা কাঁপালেন করণ জোহর, কিম্ভূত সাজে লাইমলাইট কাড়লেন কারা?
চোখে ডলার থেকে স্টিলের মাস্কে ঢাকা মুখ। মেট গালায় সেলেবদের ঝকমারি পোশাক নিয়ে শোরগোল!
ফি বছরের মতো এবারও মেট গালা ফ্যাশন প্রদর্শনীর লাল গালিচায় উপস্থিত ছিলেন বিশ্বের ফ্যাশনিস্তারা। চলতিবারে নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে ভারত থেকে অংশ নেন করণ জোহর, মণীশ মালহোত্রা, অনন্যা বিড়লা, ইশা আম্বানিরা। মণীশ মলহোত্রের নকশা করা পোশাকে সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়ায় লাল গালিচায় বাজিমাত করণের।
প্রত্যাশামাফিক, হাইডি ক্লুম এবারও নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন। রাফায়েল মন্টি-র ‘ভেইলড ভেস্টাল’-এর অনুপ্রেরণায় নিজেকে এমনভাবে তুলে ধরলেন, যা দেখতে অবিকল যেন মর্মর মূর্তির মতো লাগছিল। ল্যাটেক্স ও ফোমের সূক্ষ্ম কারুকাজে এক চমৎকার বিভ্রম তৈরি করেছিল তার পোশাক, যেন মনে হচ্ছিল সরাসরি কোনও ভাস্কর্য প্রদর্শনী থেকে বেরিয়ে এসেছেন তিনি।
৪ মে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত মেট গালার লাল গালিচায় পোজ দিচ্ছেন লিসা। সাদা নেটের গাউন পরেছিলেন তিনি। নজর কাড়ল মাথা ঢাকার জন্য সাদা নেট দিয়ে তৈরি মাথার উপর এক চাঁদোয়া।
মেট গালা-র মঞ্চে প্রতিবছর চর্চায় উঠে আসে তারকাদের চমকপ্রদ সাজগোজ। তবে এ বার তারকারদের সাজের সঙ্গে পাল্লা দিলেন প্রযুক্তি দুনিয়ার পরিচিত মুখেরা। তাই মেট গালাকে অনেকেই এবার 'টেক গালা'ও বলছেন। সিলিকন ভ্যালির তাবড় মুখেরা ঝড় তুলেছেন রেড কার্পেটে। কেটি পেরির অফ শোল্ডার সাদা গাউনের থেকেও লাইমলাইটে তাঁর ধাতব মাস্ক।
এই বছরের মেট গালার প্রধান স্পনসর ছিলেন জেভ বেজস এবং লরেন স্যাঞ্চেজ। তাঁরা প্রায় ১০ মিলিয়ন ডলার অনুদান দেন। তবে মজার বিষয় লরেন রেড কার্পেটে হাঁটলেও, জেফকে লাল গালিচায় দেখা যায়নি। তবে আলোচনায় গোয়োন্দোলিন ক্রিস্টির 'কিম্ভূত' সাজ। রংবেরঙের পালকযুক্ত হেড গিয়ার, লাল গাউন আর হাতে ধরা মাস্কে সাড়া ফেললেন।
সারাহ পলসন পরেছিলেন ডলার সানগ্লাস। সারাহ তার এই অদ্ভুত ফ্যাশনে মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এর অতিথিদের হতবাক করে দেন।
এবছরের ড্রেস কোড 'ফ্যাশন ইজ আর্ট'কে নিজস্ব ভঙ্গিতে তুলে ধরলেন লিনা মেহফুফ। ড্র্যাপ করা একটি স্কার্ট এবং বক্ষদেশ ঢাকার জন্য রুপালি হাতের অবয়বে, উপস্থিত দর্শকের মাথা ঘুরিয়ে দিলেন তিনি।
মেট গালা মূলত মেট্রোপলিটন মিউজ়িয়াম অফ আর্ট-এর কস্টিউম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহের অনুষ্ঠান। ২০২৬ সালে এই অনুষ্ঠান থেকে প্রায় ৪২ মিলিয়ন ডলার তোলা হয়েছে। ন্যুড পোশাকে নতুন ফ্যাশন সংজ্ঞা তৈরি করলেন কার্ডি বি।
প্রতি বারের মতো এবারও মেট গালায় পপ তারকা রিহানার পোশাকে চমক। তাঁর পরনে ছিল গ্লেন মার্টিনের নকশা করা মেটালিক গাউন। মূলত তরল ধাতুর মতো দেখতে একটি অত্যন্ত চকচকে কাপড় দিয়ে তৈরি এই পোশাকটির পাশাপাশি মূল আকর্ষণ ছিল তাঁর অঙ্গের রত্নখচিত অলঙ্কার।
Published By: Sandipta BhanjaPosted: 09:44 PM May 05, 2026Updated: 09:44 PM May 05, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
