Advertisement
ধনী হলেও জীবনযাপনে ছাপ রাখে অতীতের অভিজ্ঞতা! আপনিও কি এই কাজগুলো করেন?
নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তানরা ছোট থেকে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বড় হয়। ফলে জীবন ছোট বয়সেই তাঁদের এমন কিছু শিক্ষা দেয় যা কোনও পাঠ্যপুস্তক শেখাতে পারে না। বয়স বাড়লেও সেই শিক্ষাটা থেকেই থাকায়। তৈরি হয় সঞ্চয়, অল্পতে সন্তুষ্ট থাকার প্রবণতা। এমন কিছু অভ্যাস তৈরি হয়ে যায়, যা বড় হলেও বদলায় না।
নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা ছোট থেকে বাবা-মাকে অভাবের সঙ্গে লড়াই করতে দেখে বড় হয়। তাই এরা নিজেরা বড় হয়ে সঞ্চয়প্রবণ হন। সুযোগ পেলেই জিনিসপত্র জমিয়ে রাখেন। ফুরিয়ে যাওয়ার ভয়টা এদের তাড়া করে সর্বদা।
নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠলে, সকলের থেকে আলাদা হওয়াটা ঝুঁকিপূর্ণ মনে হয়। নিজের প্রতি যত্নশীল হলে অন্যেরা স্বার্থপর ভাবতে পারে, এই ধারণা তৈরি হয়ে যায় ছোটবেলাতেই। ফলে নিজের সাফল্য উদযাপনও করতে চান না এরা।
সবকিছুরই একটা দাম আছে, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা সবসময় হিসাব কষেন। বাইরে রাতের খাবার খেতে ইচ্ছে করলেও এরা ভাবে ওই টাকায় দু'সপ্তাহের বাজার করা যাবে। নতুন জুতোর প্রয়োজন হলেও ভাবেন, ওটা দিয়ে বিদ্যুৎ বিলের অর্ধেক দেওয়া যাবে। টাকার টানাটানি না থাকলেও এই প্রবণতা থেকেই যায়।
নিজের জন্য সুন্দর কিছু কেনাকে এরা বিশ্বাসঘাতকতা মনে করে। এদের ক্ষেত্রে ছোটবেলায় নতুন জিনিস পাওয়াটা ছিল দুর্লভ। ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়লেও সেই মানসিকতা দূর হয় না। ফলে আনন্দের জন্য কিছু কেনার কথা ভাবলেই এদের অপরাধবোধ জেগে ওঠে।
যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, এদের ব্যাকআপ প্ল্যানেরও ব্যাকআপ প্ল্যান থাকে। এরা বরাবর ভবিষ্যতের জন্য জমিয়ে রাখায় বিশ্বাসী। যাতে কখনও অভাব দরজার কড় নাড়লেও কোনও সমস্যায় পড়তে না হয়।
চাকরি, সম্পর্ক বা জীবনযাপন- সবক্ষেত্রেই এরা পরিবর্তনের অনিশ্চয়তার চেয়ে পরিচিত সমস্যাকেই বেশি নিরাপদ মনে করে। যা আছে তা হারানোর ভয়, আরও ভালো কিছু খুঁজে পাওয়ার সম্ভাবনাকে ছাপিয়ে যায়। যা এগিয়ে যাওয়ার পথে অধিকাংশ ক্ষেত্রেই কাঁটা হয়ে দাঁড়ায়।
চলতি বছর আইপিএলে স্বপ্নের ফর্মে আছে বৈভব। ১৫ ইনিংসে ৬৮০ রান করেছে বিহারের সমস্তিপুরের এই ক্রিকেটার। গড় ৪৫.৩৩। স্ট্রাইক রেট ২৪২.৮৫। একটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরির পাশাপাশি বৈভব তার মোট রানের ৮৮.৯ শতাংশ চার-ছক্কায়। যা টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও হতে চলেছে সে। পাশাপাশি পুরনো রেকর্ড ভেঙে একের পর এক নতুন নজির গড়েছে।
Published By: Tiyasha SarkarPosted: 07:47 PM May 27, 2026Updated: 12:17 PM May 29, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
