Advertisement
রাজকে চুমু খেয়ে কটাক্ষের শিকার শুভশ্রী, যশের সঙ্গে রোম্যান্স নুসরতের, দেখুন বর্ষবরণের অ্যালবাম
নিজের মতো করে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন তারকারা।
নতুন বছর সকলের খুব ভাল কাটুক এই কামনাই করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এতদিনের ভালবাসা আর সাপোর্টের জন্য অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।
নতুন বছরে নতুন সিনেমার কথা ঘোষণা করে দিলেন দেব। আবারও অভিজিৎ সেনের পরিচালনায় অভিনয় করবেন তিনি। বেঙ্গল টকিজ ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত সিনেমাটি মুক্তি পাবে ২২ ডিসেম্বর।
ঠোঁটে ঠোঁট রেখে নতুন বছরকে স্বাগত জানালেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 'এটাও কী দিদির অনুপ্রেরণায় হল?' প্রশ্ন নেটিজেনের।
নতুন বছরে ফেসবুকের কভার ছবিটি পালটে ফেললেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পরিবারের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত দিয়ে তৈরি কোলাজই ঠাঁই পেয়েছে তাঁর ভারচুয়াল জগতে।
Published By: Suparna MajumderPosted: 05:20 PM Jan 01, 2023Updated: 05:20 PM Jan 01, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
