Advertisement
সপ্তাহে সাতদিন স্নানই করেন না এই দেশের বাসিন্দারা! চমকে দেবে বিশ্বের নানাপ্রান্তের স্নানগাথা
জানেন সব থেকে কম স্নান করে কোন দেশের বাসিন্দারা?
এক দেশের মধ্যে একাধিক রাজ্যের পরিবেশ, সংস্কৃতি হয় ভিন্ন। বাসিন্দাদের ভাষা, আচরণ, খাদ্যাভ্যাস-সবই হয় আলাদা। মোট কথা হল, জীবনধারণের পদ্ধতিই হয় একেক রাজ্যের বাসিন্দাদের একেকরকম। স্বাভাবিকভাবেই দেশের ক্ষেত্রেও। প্রতিটা দেশের জলবায়ু, সংস্কৃতি আলাদা। একইরকমভাবে প্রতিটি দেশের স্নানের নিয়মও কিন্তু আলাদা। কারণ, জলবায়ুর তারতম্য। ভারতের বাসিন্দাদের ক্ষেত্রেও আবহাওয়া অনুযায়ী বদলায় সপ্তাহে কতবার স্নান করা হবে সেই সংখ্যা।
জাপানে প্রায় বছরভর নাতিশীতোষ্ণ আবহাওয়া। তথ্য বলছে, সেখানকার বাসিন্দারা সপ্তাহে গড়ে ৫ বার স্নান করেন। অর্থাৎ রোজ স্নানই করে না সেদেশের বাসিন্দারা। ওদেশের বাসিন্দাদের ক্ষেত্রে বাথটবে যাওয়ার আগে শরীর ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিতে হয়। কোনওভাবেই গায়ে সাবান থাকা অবস্থায় টবে যান না বাসিন্দারা।
চিনে বছরের কয়েকটা মাস থাকে তীব্র গরম। তবে বছরের বাকিটা সময় থাকে ঠান্ডা। তুষারপাতও হয়। তথ্য বলছে, সেদেশের বাসিন্দা সপ্তাহের ৭ দিনে মোট ৬ বার স্নান করেন।
জার্মানিতে মার্চ থেকে মে মাস পর্যন্ত থাকে বসন্তকাল। গ্রীষ্মকাল জুন থেকে আগস্ট পর্যন্ত। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে থাকে শরৎকাল। জার্মানিতে শীতকাল থাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তথ্য বলছে, সেখানকার বাসিন্দারা সপ্তাহে স্নান করেন ৬ বার।
ভারতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝিমাঝি সময় পর্যন্ত থাকে শীত। বাকি গোটা বছরই আবহাওয়া থাকে উষ্ণ। কয়েকটা মাস রীতিমতো দাবদাহের পরিস্থিতি থাকে। সাধারণত ভারতে সপ্তাহে ৭ বার স্নান করেন সকলে। তবে তাপমাত্রা বাড়লে বাড়ে স্নানের সংখ্যাও।
মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া বেশ পরিবর্তনশীল। কয়েকমাস প্রবল শীত ও তুষারপাতের পরিস্থিতি থাকলেও বাকি সময়টা থাকে নাতিশীতোষ্ণ পরিবেশ। তথ্য বলছে সে দেশের নাগরিকরা সপ্তাহে স্নান করেন ৭ বার। অর্থাৎ সাধারণভাবে দিনে একবার।
ফ্রান্সের আবহাওয়া মূলত নাতিশীতোষ্ণ। তবে ভৌগোলিক অবস্থানের কারণে অঞ্চলভেদে আবহাওয়ার পার্থক্য দেখা যায়। দেশটিতে সাধারণত চারটি ঋতু। তবে তীব্র গরম পড়ে না কখনই। জানা যাচ্ছে, সেখানকার নাগরিকরা দিনে একবার করে স্নান করে।
Published By: Tiyasha SarkarPosted: 10:16 PM Apr 30, 2026Updated: 10:32 PM Apr 30, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
