Advertisement
রানির নায়ক কখনও অমিতাভ, কখনও অভিষেক! বাবা-ছেলের সঙ্গে রোম্যান্সে বুঁদ আর কোন নায়িকা?
সিনেমায় কত কী হয়, তার সঙ্গে বাস্তবের বহুক্ষেত্রেই কোনও মিল থাকে না।
সিনেমায় কত কী হয়, তার সঙ্গে বাস্তবের বহুক্ষেত্রেই কোনও মিল থাকে না। ঠিক যেমন অনেক সময় দেখা যায় রিয়েল লাইফের বাবা এবং ছেলে দু'জনের সঙ্গে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন একই অভিনেত্রী। বাবার সঙ্গে পর্দায় যেমন ঘনিষ্ঠতা দেখানো হয়েছে, তেমনই মাখো মাখো সম্পর্ক হয়েছে ছেলের সঙ্গেও। মাধুরী থেকে রানি - তালিকা কিন্তু বেশ লম্বা।
প্রথমে আসা যাক হেমা মালিনীর কথায়। একসময় 'ড্রিম গার্ল' একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। তিনি পর্দায় বাবা ও ছেলেকে দু'জনের রোম্যান্সে বুঁদ হয়ে গিয়েছিলেন। 'স্বপ্নো কে সওদাগর' ছবিতে রাজ কাপুরের নায়িকা ছিলেন হেমা। আবার পরে রণধীর কাপুরের সঙ্গে পর্দা শেয়ার করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। 'হাথ কি সাফাই' ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা।
সৌন্দর্যের জাদুতে আট থেকে আশি সকলকে মাত করতেন শ্রীদেবী। পর্দায় তাঁকে একবার দেখলেই পুরুষমনে যেন ঝড় উঠত। সেই শ্রীদেবীও কিন্তু বাবা ও ছেলে দু'জনের বিপরীতেই নায়িকা হিসাবে কাজ করে সাড়া ফেলে দিয়েছিলেন। 'নিগাহে', 'চালবাজ'-এর মতো ছবিতে সানি দেওলের বিপরীতে কাজ করেছেন শ্রীদেবী। আবার ধর্মেন্দ্রর বিপরীতে 'নাকাবন্দি' ছবিতে শ্রীদেবীর অভিনয়ও ছিল অনবদ্য। যা দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।
এই তালিকায় রয়েছেন ডিম্পল কাপাডিয়া। একসময় ধর্মেন্দ্রর সঙ্গে চুটিয়ে কাজ করেছেন অভিনেত্রী। আবার পরবর্তীকালে সানিয়া দেওলের নায়িকা হিসাবেও দেখা গিয়েছে তাঁকে। ধর্মেন্দ্রর সঙ্গে 'বাতওয়ারা', 'সেহেজাদা' ছবিতে কাজ করেছেন ডিম্পল। সানির সঙ্গে 'নরসিংহ', 'গোলা' ও 'অর্জুন' ছবিতে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী। তাঁদের জুটি দর্শককূলে বেশ সাড়া ফেলেছিল।
রানি মুখোপাধ্যায় যাঁর হাসি আর গলার স্বরে ঘায়েল অগণিত দর্শক। সেই রানিকেই পর্দায় অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের সঙ্গে প্রেমের জোয়ারে হাবুডুবু খেতে দেখা গিয়েছে। একটু অন্য ঘরানা সাড়া ফেলা ছবি 'ব্ল্যাক'-এ অমিতাভ বচ্চনের বিপরীতে কাজ করেছেন রানি। ওই ছবিতে দু'জনের চুম্বনের দৃশ্যও রয়েছে। আবার অভিষেক বচ্চনের সঙ্গে 'বান্টি অউর বাবলি' ছবিতে কাজ করেছেন রানি। এই ছবি দর্শক মনে ঠিক কতটা সাড়া ফেলেছিল, সে সম্পর্কে আলাদা করে বলার প্রয়োজন রাখে না।
রানির মতো এই তালিকায় রয়েছে শিল্পা শেট্টি-ও। অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের সঙ্গে কাজ করেছেন ফিটনেস ফ্রিক এই অভিনেত্রী। অমিতাভের সঙ্গে 'লাল বাদশা' ছবিতে দেখা গিয়েছে শিল্পাকে। আবার অভিষেক বচ্চনের সঙ্গে 'দোস্তানা' ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। এই ছবির 'শাট আপ' এবং 'বাউন্স' ছবির গানে বেশ কাছাকাছি আসতেও দেখা গিয়েছে দু'জনকে।
আট এবং নয়ের দশকে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন মাধুরী। তাঁর রূপের মাধুর্য চুরি করে নিয়েছে অগণিত দর্শক মন। মাধুরীকেও পর্দায় রিয়েল লাইফের বাবা ও ছেলের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। একসময় বিনোদ খান্নার সঙ্গে 'দয়াভান' ছবিতে একাধিক রোম্যান্টিক দৃশ্যে দেখা গিয়েছে তাঁদের। আবার পরবর্তী সময়ে 'মহব্বত' ছবিতে অক্ষয় খান্নার বিপরীতে কাজ করেছেন মাধুরী।
Published By: Sayani SenPosted: 11:05 PM Mar 25, 2026Updated: 12:35 AM Mar 26, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
