Advertisement
তেভাগা আন্দোলনে শহিদদের উত্তরসূরিদের সঙ্গে দেখা অভিষেকের, তৃণমূলের নবজোয়ারে মানুষের ঢল
আবাস যোজনার টাকা পাওয়া নিয়ে অভিষেকের কাছে নালিশ শহিদদের উত্তরসূরিদের।
পরাধীন ভারতে তেভাগা আন্দোলন ভূমিহীন কৃষকের সমবেত শক্তির পরিচয় দিয়েছিল। তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে সেই তেভাগা আন্দোলনের শহিদ পরিবারের উত্তরসূরিদের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ব্রিটিশ ভারতে দীর্ঘ অনাচারের প্রতিবাদে গর্জে উঠেছিলেন চাষিরা। অভিষেককে কাছে পেয়েও একইভাবে নিজেদের দাবিদাওয়া তুলে ধরলেন তেভাগা গ্রামের শহিদদের পরিবারের সদস্যরা।
কেন্দ্রের টাকা না আসায় দীর্ঘদিন ধরে আটকে আবাস যোজনা। যার ফলে সমস্যায় এই কৃষক পরিবারগুলিও। অভিষেককে কাছে পেয়ে নিজেদের সেই দুর্দশার কথা তুলে ধরেন তেভাগা আন্দোলনের ১৪টি শহিদ পরিবারের উত্তরসূরিরা।
এই ১৪টি শহিদ পরিবারের কথা মন দিয়ে শোনেন অভিষেক। পরে রাজ্যের তরফে অন্তত ৫০ হাজার টাকা করে তাঁদের দেওয়া যায় কিনা, সেটা ভেবে দেখার প্রতিশ্রুতি দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এদিন দক্ষিণ দিনাজপুরে একাধিক জনসভা করেন অভিষেক। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে মানুষকে ঐক্যবন্ধ হওয়ার ডাক দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
অভিষেক বলেন, "লক্ষ্মীর ভান্ডারে একদিকে আমাদের সরকার যখন এক হাজার টাকা করে দিচ্ছেন মহিলাদের, ঠিক তখন আধারের সঙ্গে প্যান কার্ড সংযোগের নামে ১০০০ টাকা করে নিয়ে যাচ্ছে মোদির সরকার।"
Published By: Subhajit MandalPosted: 08:44 PM May 02, 2023Updated: 08:44 PM May 02, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
