Advertisement
ICC ODI World Cup 2023: সেরা ৯ ক্রিকেটারের তালিকায় ৪ ভারতীয়, পুরস্কারের দৌড়ে আর কারা?
কার হাতে উঠবে সেরার পুরস্কার?
২০১১ সালের বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বিরাট কোহলি। এবারের কাপযুদ্ধের ১০ ম্যাচে সর্বাধিক ৭১১ রান করে ফেলেছেন কিং কোহলি। সর্বোচ্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১৭ রান। গড় ১০১.৫৭। ৯০.৬৮ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ৩টি শতরান ও ৫টি অর্ধশতরান। এমনকি বিরাট তাঁর 'আইডল' শচীন তেণ্ডুলকরকে টপকে সেরে ফেলেছেন একদিনের ক্রিকেটে সর্বাধিক ৫০তম শতরান। তাই এবার বিরাটের হাতে প্রতিযোগিতার সেরার পুরস্কার হাতে উঠলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
এবারের কাপযুদ্ধে দারুণ পারফরম্যান্স করছেন অ্যাডাম জাম্পা। উপমহাদেশীয় উইকেটের সাহায্য তুলে ১০ ম্যাচে নিয়ে ফেলেছেন ২২টি উইকেট। সেরা বোলিং নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেই ম্যাচে ৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার।
অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে হেরে কাপযুদ্ধ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। যদিও সেরা ক্রিকেটারের দৌড়ে বেশ ভালোভাবেই আছেন কুইন্টন ডি কক। ১০ ম্যাচে তাঁর রান ৫৯৪। সর্বাধিক ১৭৪ রান বাংলাদেশের বিরুদ্ধে। গড় ৫৯.৪০। ১০৭.০২ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ৪টি শতরান।
এবারের কাপ যুদ্ধের প্রথম দিকে তাঁর জায়গা ছিল ড্রেসিংরুম। কিন্তু হার্দিক চোট পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতেই মাঠে নেমে যাওয়ার সুযোগ পান 'সহেসপুর এক্সপ্রেস'। মাত্র ৬ ম্যাচে ২৩ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন। ৫৭ রানে ৭ উইকেট নিয়ে সেরা পারফরম্যান্স নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এহেন শামি প্রতিযোগিতার সেরার পুরস্কার পেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে নিউজিল্যান্ড। তবে তাতে কি! ১০ ম্যাচে ৫৭৮ রান করে এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে রাচীন। সর্বাধিক ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১২৩ রান। গড় ৬৪.২২। ১০৬.৪৪ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ৩টি শতরান ও ২টি অর্ধশতরান।
ব্যাট হাতে ৮ ম্যাচে করেছেন ৩৯৮ রান। সঙ্গে বল হাতে ৫ উইকেট। এরমধ্যে রয়েছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪০ বলে শতরানের ইনিংস। এমনকি আফগানিস্তানের বিরুদ্ধে ৯১ রানে ৭ উইকেট চলে যাওয়ার পর, ১২৮ বলে অপরাজিত ২০১ রান।
চলতি বিশ্বকাপে শুধু ব্যাট দিয়ে রোহিত শর্মাকে মাপা উচিত নয়। অধিনায়ক হিসাবেও নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন হিটম্যান। ইনিংসের শুরুতেই তুলছেন ঝড়। নিঃস্বার্থভাবে ইনিংস শুরু করার জন্য পরের দিকের ব্যাটাররা অনেক খোলা মনে বিপক্ষ বোলিংকে বুঝে নিতে পারছেন। ১০ ম্যাচে রান করেছেন ৫৫০। সর্বাধিক আফগানিস্তানের বিরুদ্ধে ১৩১ রান। গড় ৫৫। ১২৪.১৫ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ১টি শতরান ও ৩টি অর্ধশতরান।
Published By: Sabyasachi BagchiPosted: 03:44 PM Nov 18, 2023Updated: 08:50 PM Nov 18, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
