Advertisement
মুম্বইয়ে 'ফিল্মি' মুডে বেকহ্যাম! বলি তারকাদের সঙ্গে চুটিয়ে করলেন দিওয়ালি পার্টি
কে কে এসেছিল এই পার্টিতে?
সোনমের দিওয়ালি পার্টিতে চাঁদের হাট। আর এই তারকা মেলার মধ্যমণি ইংল্যান্ডের প্রাক্তন তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম। ছবি- ইনস্টাগ্রাম
সোনমের এই পার্টিতে হাজির ছিলেন বলিউড বিগিজরা। দেখা মিলল অনিল কাপুর, সঞ্জয় কাপুর, করিশ্মা কাপুর, শাহিদ কাপুর, মীরা কাপুর, মালাইকা অরোরা, অর্জুন কাপুরের মতো তারকাদের। ছবি- ইনস্টাগ্রাম
বুধবার প্রায় দিনভর ওয়াংখেড়েতে কাটিয়ে তিনি চলে যান সোনম-আনন্দের মুম্বইয়ের বাড়িতে। সেখানেই রাতে জমজমাট পার্টিতে অংশ নেন বেকহ্যাম ও বলি তারকারা। ছবি- ইনস্টাগ্রাম
এইমুহূর্তে ইউনিসেফ-এর কাজের সূত্রেই মুম্বইতে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার। আর নানা ব্যস্ততার মাঝে ভারতের সেমি ফাইনাল ম্যাচও দেখতে এলেন তিনি। সুযোগ পেয়ে বেকহ্যামের সঙ্গে ছবি তুললেন সারা আলি খান।
ডেভিড বেকহ্যামকে সামনে পেয়ে আপ্লুত করিশ্মা-মালাইকারা। চলল আড্ডা। হাসি ঠাট্টা। সুযোগ পেয়ে বেকহ্য়ামের সঙ্গে ছবিও তুললেন বলিউড ডিভারা।
Published By: Akash MisraPosted: 05:36 PM Nov 16, 2023Updated: 05:42 PM Nov 16, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
