Advertisement
৪০০ শতাংশ বাড়ল দাম! আইপিএলের মাঝেই বিরাট দর পেলেন অর্জুন, কোন দলে যাচ্ছেন শচীনপুত্র?
নেটিজেনরা বলছেন, ‘চাইলে বাবার নামেই বিলাসবহুল জীবন কাটাতে পারতেন অর্জুন। কিন্তু তিনি নিজে পরিশ্রম করছেন মাঠে নেমে।' সেই কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন শচীনপুত্র।
বাবার নাম শচীন তেণ্ডুলকর। কিংবদন্তি ক্রিকেটারের ছেলের উপর চাপ থাকবে খুবই স্বাভাবিক। সেই উচ্চতায় উঠতে পারেননি অর্জুন তেণ্ডুলকর। বারবার সমালোচনার শিকার হন তাই।
তবে সমালোচনাকে ভয় পান না শচীনপুত্র। তিনি নিয়মিত পরিশ্রম করেন। চলতি আইপিএলে একটাও ম্যাচে খেলেননি তিনি। তবে দলের হয়ে বারবার মাঠে নেমেছেন।
প্রথম একাদশে জায়গা না হলেও চলতি আইপিএলে অর্জুনকে দেখা গিয়েছে ‘ওয়াটার বয়’-এর ভূমিকা পালন করতে, সতীর্থদের জন্য পানীয় নিয়ে ছুটে যেতে। নেটদুনিয়ার মন জিতে নিয়েছে তাঁর এই আচরণ।
নেটিজেনরা বলছেন, ‘চাইলে বাবার নামেই বিলাসবহুল জীবন কাটাতে পারতেন অর্জুন। কিন্তু তিনি নিজে পরিশ্রম করছেন মাঠে নেমে। বল না করলেও তিনি সাহায্য করছেন সতীর্থদের।'
কথায় বলে পরিশ্রম কখনও বৃথা যায় না। এবার সেই কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন শচীনপুত্র। নিজের বেস প্রাইসের থেকে ৪০০ শতাংশ বেশি দাম পেয়েছেন অর্জুন।
নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটারদের তালিকায় চতুর্থ স্থানেও উঠে এসেছেন শচীনপুত্র। চলতি আইপিএলে একটাও ম্যাচ খেলেননি তিনি। কিন্তু আইপিএল থেকে আয়ের অন্তত ৩৩.৩ শতাংশ এবার তিনি পাবেন।
ঠিক কী ঘটেছে অর্জুন তেণ্ডুলকরের জীবনে? শনিবার ছিল মুম্বই বোর্ড আয়োজিত মুম্বই লিগের নিলাম। বেশ কিছুটা আইনি জটিলতার পর এই লিগের নিলামে নাম লিখিয়েছিলেন অর্জুন।
আসলে অর্জুন মুম্বইয়ের হয়ে কিছুদিন ঘরোয়া ক্রিকেট খেললেও পরে গোয়ায় পাড়ি দেন। এখনও গোয়ার হয়েই রনজি খেলেন। গোয়ার ক্রিকেটার হিসাবে মুম্বইয়ের লিগে অর্জুনের খেলাটা বেশ জটিল ছিল।
পরে বিসিসিআইয়ের তরফ থেকে ছাড়পত্র পান অর্জুন। বোর্ড জানিয়ে দেয়, যেহেতু গত ১২ মাস গোয়ার রাজ্যস্তরের কোনও টুর্নামেন্টে খেলেননি শচীনপুত্র তাই মুম্বই লিগে তাঁর খেলা নিয়ে কোনও অসুবিধা নেই।
Published By: Anwesha AdhikaryPosted: 05:55 PM May 03, 2026Updated: 06:06 PM May 03, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
