Advertisement
চোট-আঘাতে মিনি হাসপাতাল কেকেআর! বাকিদের অবস্থাও তথৈবচ, রইল আইপিএলের 'চোট একাদশ'
কোন ক্রিকেটার চোটের কবলে, কারা আইপিএল খেলতে পারবেন না, রইল সেই তালিকা।
কলকাতা নাইট রাইডার্স। আকাশ দীপ: রনজির শেষ ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন। তারপর বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্স রিহ্যাব চলছিল বঙ্গ পেসারের। রিহ্যাবের শেষ দিন ফের চোট পান আকাশ। শনিবার সরকারিভাবে আকাশের আইপিএল থেকে ছিটকে যাওয়ার খবর ঘোষণা করে দেওয়া হল।
হর্ষিত রানা: বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন। যার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি। হর্ষিত রানাকে পাওয়া যাবে কি না, সেটা নিয়ে সংশয় ছিল। পুরো ফিট হতে তাঁর এখনও অনেকটা সময় লাগবে। তাই টুর্নামেন্টে খেলতে পারবেন না
মাথিশা পাথিরানা: শ্রীলঙ্কার এই তারকা পেসারও বিশ্বকাপের মাঝে চোট পান। আইপিএল খেলতে পারবেন তিনি। তবে প্রথম দিকে নয়। কেকেআর এপ্রিলের মাঝামাঝি সময় থেকে পাথিরানাকে পাবে।
সানরাইজার্স হায়দরাবাদ।প্যাট কামিন্স: আইপিএলের শুরু থেকে নিজেদের অধিনায়ককে পাচ্ছে না সানরাইজার্স। প্যাট কামিন্সের ফিট হতে আরও সময় লাগবে। প্রথম চার-পাঁচ ম্যাচে তিনি নেই। কামিন্স যতদিন না আসছেন, ঈশান কিষান অধিনায়কের দায়িত্ব সামলাবেন।
দিল্লি ক্যাপিটালস। মিচেল স্টার্ক: মিচেল স্টার্ক টিমের সঙ্গে যোগ দেবেন কবে, নিশ্চিত করে কিছু জানাতে পারছে না দিল্লি। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে স্টার্কের ওয়ার্কলোড পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রাজস্থান রয়্যালস। স্যাম কারান: বিশ্বকাপ সেমিফাইনালে কুঁচকিতে চোট পেয়েছিলেন কারান। পুরো আইপিএলেই তাঁকে পাবে না রাজস্থান।
Published By: Arpan DasPosted: 04:07 PM Mar 22, 2026Updated: 04:07 PM Mar 22, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
