Advertisement
নিমেষে ফলোয়ার বাড়াতে ঝকঝকে রিল বানানোর প্ল্যান? ক্যামেরা নিয়ে চলে যান এই ৬ জায়গায়
ব্যাগপত্র গুছিয়ে সপ্তাহান্তেই বেরিয়ে পড়ুন।
সময়ের সঙ্গে সঙ্গে সোশাল মিডিয়া রীতিমতো একটা কেরিয়ার অপশন হয়ে উঠেছে। তরুণ-তরুণী থেকে বৃদ্ধ, বিভিন্ন বয়সের মানুষই পেশা হিসেবে বেছে নিয়েছেন কন্টেন্ট ক্রিয়েশনকে। বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য দারুণ দারুণ ভিডিও শুট করেন তাঁরা। মাঝে মধ্যেই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েন। উদ্দেশ্য একটাই, ফলোয়ারদের চোখ ধাঁধানো রিল, ভিডিও উপহার দেওয়া।
দিঘা, পুরী, দার্জিলিং, সিকিম তো আছেই, কেউ আবার গোয়া-থাইল্যান্ডও যান ভিডিও করার জন্যও। চলুন আজ জেনে নিন এমন কয়েকটি ঠিকানা, যেখানে গিয়ে রিল তৈরি করলে তা দর্শকদের নজর কাড়তে বাধ্য। স্বাভাবিকভাবেই লাফিয়ে বাড়বে সাবস্ক্রাইবারও।
চলে যেতে পারেন পিঙ্ক সিটি জয়পুরের হাওয়া মহলে। জয়পুরের কেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই হাওয়া মহলকে শুধু একটি স্মৃতিস্তম্ভ ভাবলে ভুল হবে। গোলাপী বেলেপাথরে খোদাই করা এ এক চিরন্তন কাহিনী। এই প্রাসাদে রয়েছে ৯৫৩টি সূক্ষ্ম কারুকার্য করা জানালা। যা রাজস্থানের ঐতিহ্যের প্রমাণ। এই হাওয়া মহল হতে পারে আপনার রিল বা দীর্ঘ ভিডিও তৈরির আর্দশ জায়গা।
চোখ বন্ধ করে চলে যেতে পারে লাদাখের প্যাংগং লেকে। এই লেকের সৌন্দর্য যে কেউ মুগ্ধ হতে বাধ্য। প্যাংগং লেকের দুই-তৃতীয়াংশ চিনের। ১৪ হাজার ফুট উচ্চতায় ১৩৫ কিলোমিটার লম্বা লেকের ৪৫ কিলোমিটার ভারতের মধ্যে। লেকের পশ্চিম প্রান্ত লেহ থেকে মোটামুটি ৫৪ কিলোমিটার দূরে। সবমিলিয়ে ৬০৪ বর্গকিলোমিটার জুড়ে ছড়ানো এই হ্রদ বছরের পর বছর মন ভরাচ্ছে পর্যটকদের।
পুরনো শহর, গঙ্গার ঘাট, কাশী বিশ্বনাথ মন্দির, সন্ধ্যারতি-সবকিছুর আমেজ পেতে আপনাকে যেতে হবে বেনারস। গঙ্গার ঘাট থেকে নৌকো, যেখানেই ভিডিও করবেন, দর্শকরা তা দেখবেই। তাই আকর্ষণীয় রিল তৈরি করতে দোনামোনা না করেই চলে যান বেনারসে।
এই তালিকায় রয়েছে কচ্ছের রণ। এটি একটি লবণাক্ত জলাভূমি। একদিকে থর মরুভূমি এবং অন্যদিকে আরব সাগর দ্বারা বেষ্টিত কচ্ছের সৌন্দর্য মুগ্ধ করে সকলকে। হাতে একটু সময় থাকলে ক্যামেরা নিয়ে সোজা পৌঁছে যান এই ঠিকানায়। রিল যে সকলের নজর কাড়বে তা নয়, ভালো হয়ে যাবে আপনার মনও।
Published By: Tiyasha SarkarPosted: 08:39 PM Mar 22, 2026Updated: 08:49 PM Mar 22, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
