Advertisement
পত্নীনিষ্ঠ বিরাট! অনুষ্কার নির্দেশ মেনেই রান করছেন কোহলি, 'প্রমাণ' দিল নেটদুনিয়া
গুজরাটের বিরুদ্ধে বিরাটের ইনিংস দেখে মন ভরে গিয়েছে ক্রিকেটপ্রেমীদের। অনুষ্কাকেও দেখা গিয়েছে, 'খুশ হুয়া' মুডে।
বয়স ৩৭ বছর। প্রায় শেষের মুখে তাঁর ক্রিকেট কেরিয়ার। আপাতত স্ত্রী-সন্তানদের সঙ্গেই বেশি সময় কাটাতে দেখা যায় বিরাট কোহলিকে। শুক্রবারের ম্যাচের পর আবারও চর্চায় কোহলির 'পত্নীনিষ্ঠ' অবতার।
চলতি আইপিএলের মাঝের সময়টা ভালো যাচ্ছিল না বিরাটের। গোড়ালির সমস্যার কারণে একটা ম্যাচের প্রথম একাদশ থেকে বাদ পড়েন। প্রশ্ন ওঠে তাঁর মন্থর ব্যাটিং নিয়েও।
যাবতীয় সমালোচনার মধ্যেও বিরাটের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন স্ত্রী অনুষ্কা শর্মা। চলতি আইপিএলের প্রায় প্রত্যেকটি ম্যাচেই গ্যালারিতে দেখা গিয়েছে বলি অভিনেত্রীকে।
বিরাটের ব্যর্থতায় গ্যালারিতে বসা অনুষ্কার মুখে নেমে আসে আঁধার। আবার কিং কোহলির ঝোড়ো ব্যাটিং দেখে নেচে ওঠেন অনুষ্কা। শুক্রবারের চিন্নাস্বামীতেও ধরা পড়ল সেই দৃশ্য।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৪৪ বলে ৮১ রান করেন বিরাট। আইপিএলের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসাবে দু’টি নজির গড়েছেন। নেটদুনিয়ায় জোর চর্চা চলছে বিরাটের ব্যাটিং নিয়ে।
আইপিএলের একমাত্র ক্রিকেটার হিসাবে ৮০০ বা তার বেশি বাউন্ডারি মারার নজির গড়েছেন বিরাট। একই সঙ্গে নির্দিষ্ট একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৩০০ বা তার বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডও এখন তাঁর দখলে।
দুরন্ত এই ইনিংসের পর নেটদুনিয়া বলছে, আসলে অনুষ্কার কথা শুনেই এমন ঝোড়ো ব্যাটিং করেছেন কিং কোহলি। স্ত্রী 'অর্ডার' মেনে নিয়েই মাঠে দাপট দেখিয়েছেন বিরাট, মনে করছে নেটদুনিয়া।
কেন এমন ভাবছেন বিরুষ্কাভক্তরা? নেপথ্যে বছরখানেক আগের একটি অনুষ্ঠান। জুটিতে ওই ফ্যান ইভেন্টে গিয়েছিলেন বিরাট এবং অনুষ্কা। সেখানে মজার ছলে একে অপরকে ট্রোল করছিলেন তারকা দম্পতি।
ট্রোল করতে গিয়েই অনুষ্কা বলে বসেন, "আরে বিরাট, আজ তো ২৪ এপ্রিল। আজ অন্তত রান করো।" সেই মন্তব্যের ভিডিও বারবার ভাইরাল হয়েছে। শুক্রবারের ম্যাচের পর আবারও সেই ভিডিও ঘিরে চর্চা।
Published By: Anwesha AdhikaryPosted: 03:47 PM Apr 25, 2026Updated: 03:47 PM Apr 25, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
