Advertisement
গাড়ির ড্যাশবোর্ডে দেবদেবীর মূর্তি? সামান্য ভুলে হতে পারে চরম ক্ষতি
গাড়ির ড্যাশবোর্ডে দেবদেবীর মূর্তি রাখলে কয়েকটি নিয়ম মানা প্রয়োজন। অবশ্যই ধুলো যেন না পড়ে সেদিকে খেয়াল রাখুন।
গাড়ির ড্যাশবোর্ডে দেবদেবী রাখেন অনেকেই। কেউ রাখেন শিবের মূর্তি। কারও পছন্দ গণেশ। কেউবা গাড়ির ড্যাশবোর্ডে রাখেন কামধেনুর মূর্তি। তাঁদের বিশ্বাস, দেবদেবীর মূর্তি রাখার ফলে ইতিবাচক শক্তিতে ভরে ওঠেন গাড়িতে থাকা সকলে। আবার পথ চলতে চলতে কোনও বাধা যেন ছুঁতে পারে না গাড়িচালক থেকে আরোহী কারও। তবে কয়েকটি ভুল করলে হতে পারে ঘোর বিপদ।
অনেকেই মনে করেন, গাড়ির ড্যাশবোর্ডে রাখা দেবদেবীর মূর্তি দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে। আবার এটি ইতিবাচক শক্তির আধার। অনেকে সমৃদ্ধির আশা, আধ্যাত্মিক শান্তি এবং ভক্তির প্রতীক হিসাবেও গাড়ির ড্যাশবোর্ডে দেবদেবীর মূর্তি রাখেন। আপনিও চাইলে গাড়ির ড্যাশবোর্ডে দেবদেবীর মূর্তি রাখতে পারেন।
পথের বাধা দূর করতে অনেকে গাড়ির ড্যাশবোর্ডে গণেশের মূর্তি রাখেন। বিঘ্নহর্তার মূর্তি পথ দুর্ঘটনা থেকে চালককে বাঁচাতে সাহায্য করে বলেই মত কারও কারও। এছাড়া গাড়িতে তাঁর উপস্থিতি যেন শান্তির পরিবেশ তৈরি করে। নানা ধাতুর তৈরি গণেশ বাজারে পাওয়া যায়। তবে যেটা ইচ্ছা হল সেটাই কিনে গাড়ির ড্যাশবোর্ডে রাখবেন না। পিতল, রুপো কিংবা কাঠের তৈরি গণেশ রাখুন ড্যাশবোর্ডে।
হনুমানজি শক্তি এবং নিরাপত্তার প্রতীক। গাড়ির ড্যাশবোর্ডে তাই হনুমানজির মূর্তি রাখতেই পারেন। অনেকেই বিশ্বাস করেন, পথের বাধা কাটিয়ে এগিয়ে যাওয়ার সাহস জোগায় হনুমানজি। শত্রুর কুনজর কাটাতেও সাহায্য করে। সে কারণে অনেকেই গাড়ির ড্যাশবোর্ডে হনুমানজির মূর্তি রাখেন। রুপো কিংবা পিতলের হনুমানজির মূর্তি গাড়িতে রাখতে পারেন।
বিষ্ণুর সপ্তম অবতার রাম। ন্যায়নীতির প্রতীক। গাড়ির ড্যাশবোর্ডে রামের মূর্তি রাখেন অনেকেই। আপনার যাত্রাপথে সম্প্রীতি এবং শান্তির বাতাবরণ ছড়িয়ে দিতে শ্রীরামের মূর্তি। পিতল কিংবা রুপোর রামমূর্তি রাখুন গাড়িতে। তাতেই মিলবে সুফল।
গাড়ির ড্যাশবোর্ডে সবচেয়ে বেশি রাখা থাকে শিব মূর্তি। হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী দেবতাদের মধ্যে একজন। গাড়ির নেতিবাচক শক্তি কাটিয়ে ইতিবাচকতায় ভরিয়ে দিতে চাইলে রাখুন শিব মূর্তি। কাটবে পথের সমস্ত বাধা। শ্রীবৃদ্ধি হবে আপনার।
দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনের সময় কামধেনুর আবির্ভাব। হিন্দু ধর্মে কামধেনুকে গোমাতা হিসাবে পুজো করা হয়। যা পবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এটি ঘরে এবং কর্মক্ষেত্রে রাখা অত্যন্ত শুভ। নেতিবাচক শক্তি দূর করে আর্থিক উন্নতি হয়। সুখসমৃদ্ধিতে সংসার ভরে ওঠে বলেই মনে করেন বাস্তুশাস্ত্রবিদরা। তাই অনেকে গাড়ির ড্যাশবোর্ডে কামধেনু মূর্তি রাখেন। পথের বাধা কাটিয়ে এগিয়ে যাওয়ার জন্য কামধেনুই হতে পারে আপনার দিশারী।
ভালোবাসা, শান্তি, সৌহার্দ্যের প্রতীক ভিত্তাল-রুক্মিণী। মহারাষ্ট্রের পন্ধরপুরের বিখ্যাত মন্দির। ওয়ারকারি সম্প্রদায়ের মানুষজন মন্দিরে ভিড় জমান। এই মূর্তিও অনেকেই গাড়ির ড্যাশবোর্ডে রাখেন। আপনিও রাখতেই পারেন। তাতে আপনার প্রেম আরও গাঢ় হবে। ভিত্তাল-রুক্মিণীর আশীর্বাদে আপনার পথচলা হবে আরও সুগম।
শক্তি, সাহসের প্রতীক দেবী দুর্গা। পথের বাধা কাটিয়ে এগিয়ে চলতে সাহস জোগায় আপনাকে। পথদুর্ঘটনা থেকে রক্ষা করবে। তাই গাড়ির ড্যাশবোর্ডে অবশ্যই রাখুন দুর্গার মূর্তি। নেতিবাচক শক্তি কাটিয়ে ইতিবাচকতায় ভরে উঠবে আপনার জীবন। তাই আজই সাজান গাড়ির ড্যাশবোর্ড।
গাড়ির ড্যাশবোর্ডে দেবদেবীর মূর্তি রাখলে কয়েকটি নিয়ম মানা প্রয়োজন। অবশ্যই ধুলো যেন না পড়ে সেদিকে খেয়াল রাখুন। প্রতিদিন পারলে ধূপ দেখাতে পারেন। গাড়ি না চালালেও একবার কমপক্ষে দরজা খুলুন। প্রণাম করুন ড্যাশবোর্ডে রাখা দেবদেবীকে। তাতেই মিলবে সুফল। আপনার জীবনের উন্নতির গ্রাফ অন্যের ঈর্ষার কারণ হয়ে উঠবে।
Published By: Sayani SenPosted: 05:44 PM Apr 25, 2026Updated: 05:44 PM Apr 25, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
